Monday, September 8, 2014

বিশ্বজুড়ে জঙ্গী অর্থায়ন -সুমি খান

 ০ বাংলাদেশে জাওয়াহিরির হুমকি খাটো করে দেখার সুযোগ নেই
০ জঙ্গী অর্থায়ন বন্ধে শুধু কঠোরতা দিয়ে কাজ হবে না, নির্মূল করতে হবে
০ বার বার প্রমাণিত হলেও বিশেষ ব্যাংক ধরাছোঁয়ার বাইরে


আন্তর্জাতিক জঙ্গী সংগঠন আল কায়েদা নেতা আল জাওয়াহিরি সম্প্রতি হুমকি দিয়েছে বাংলাদেশেও তাদের শক্তিশালী সংগঠন রয়েছে। বাংলাদেশে জেহাদের ঘোষণা দিয়েছে জঙ্গী নেতা জাওয়াহিরি। এই হুমকির মুখে এদেশে জঙ্গী দমনে সরকার কঠোর অবস্থান নেয়ার কথা বললেও জঙ্গী অর্থায়নের উৎস নির্মূল করা না গেলে এদেশে জঙ্গী তৎপরতা কোন ভাবেই দমন করা যাবে না মনে করছেন বিশেষজ্ঞ মহল। আল কায়েদার মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলো কোন নির্দিষ্ট দেশে আর তাদের তহবিল রাখছে না। আল কায়েদা বা অন্য জঙ্গী দলগুলো তাদের সংগঠনের ফান্ড সংগ্রহ করছে সারা বিশ্ব থেকে, ছড়িয়েও দিচ্ছে বিশ্বব্যাপী জঙ্গীবাদের কাজে। যার উৎস অনুসন্ধান দুরূহ হয়ে উঠেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ম. মাহফুজুর রহমান জনকণ্ঠকে বলেন, ফিন্যান্সিয়াল এ্যাকশন টাস্কফোর্স অন মানি লন্ডারিং (এফএটিএফ) বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদেরও চাপে রেখেছে, যাতে এদেশের কোন ব্যাংকে মানি লন্ডারিং এবং জঙ্গী অর্থায়ন নজরদারির আওতায় আসে। ১৯৮৯ সালে প্যারিসে জি-৭ এর রাষ্ট্রপ্রধান এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট বিশ্বের প্রভাবশালী আট দেশের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে। জি-৭ সামিট থেকে ঘোষণা করা হয় বিশ্বজুড়ে ব্যাংকিং ব্যবস্থা এবং আর্থিক খাতকে জঙ্গীবাদে অর্থায়ন এবং মানি লন্ডারিংয়ের হুমকি থেকে রক্ষা করতে হবে। সেই সময়ে বিশ্বব্যাপী জঙ্গী অর্থায়ন এবং মানি লন্ডারিংরোধে গঠিত হয় ফিন্যান্সিয়াল এ্যাকশন টাস্কফোর্স অন মানি লন্ডারিং (এফএটিএফ)।
ম. মাহফুজুর রহমান বলেন, জঙ্গীবাদে অর্থায়ন প্রতিরোধে এবং ব্যাংকিং ব্যবস্থা সুরক্ষার জন্য ফিন্যান্সিয়াল এ্যাকশন টাস্কফোর্স অন মানি লন্ডারিং (এফএটিএফ)-এর ৪০টি সুপারিশ আছে। ২০০২ সাল থেকে এফএটিএফের আইন কয়েকবার বদলেছে। তখন থেকেই আমরা এদের সুপারিশ অনুসরণ করছি। কারণ, আমরা এদের প্রতিটি সুপারিশ মানতে বাধ্য। এ কারণে এই সুপারিশগুলো আমরা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করছি।
জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত দফতর ইউনোডিসি বা ইউনাইটেড নেশন অফিস অন ড্রাগস এ্যান্ড ক্রাইমের হিসাব মতে প্রতিবছর বিশ্বের মোট উৎপাদনের অর্থমূল্যের ২ থেকে ৫ শতাংশ মানি লন্ডারিং বা বেআইনী পথে হয় । এর পরিমাণ আনুমানিক ৮০ হাজার কোটি ডলার থেকে ২ লাখ কোটি ডলার। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকিং কর্তৃপক্ষ এসএনবির সাম্প্রতিক তথ্য মতে, সুইজারল্যান্ডের ২৮৩টি ব্যাংকে ১ লাখ ৬০ হাজার কোটি ডলার জমা রয়েছে। অর্থনীতির সংজ্ঞামতে কালো টাকা বলতে হিসাববহির্ভূত অর্থ বোঝায়। কর ফাঁকি দেয়া সম্পদও কালো টাকার আওতায় পড়ে। আইনী পথে রোজগার করেও সেই উপার্জনের বিপরীতে যথাযথ কর না দেয়া হলেও তা কালো টাকার আওতায় পড়ে।
প্যারিসের শাঁতে লা মুয়েতের সদর দফতরে এ বছরের ২১ জুলাই বিশ্বের ৩৪টি দেশের সংগঠন অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন এ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)-এর সদস্যরা জরুরী বৈঠক করে। ওইসিডিতে সাবেক বেলজিয়াম রাষ্ট্রদূত রজার অকরেন্টের নামাঙ্কিত কক্ষে সেই জরুরী বৈঠকে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, সুইজারল্যান্ড, হল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো উন্নত বিশ্বের সদস্যরা স্বয়ংক্রিয় তথ্য আদান প্রদান ব্যবস্থার রূপরেখা তৈরি করার উপায় নিয়ে আলোচনা করেন। যার মাধ্যমে বিশ্বের নানা প্রান্তে নামে বেনামে লুকানো লাখো কোটি ডলার খুঁজে বের করার জন্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন এ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)-এর এই প্রয়াস।
২০১৩ সালের বিশ্বব্যাংকের হিসাব অনুসারে বিশ্বের মোট উৎপাদন প্রায় ৭৫ লাখ কোটি ডলার। এর মধ্যে দক্ষিণ এশিয়ার ২ লাখ ৩৫ হাজার কোটি ডলার। অর্থাৎ এক বছরে গোটা দক্ষিণ এশিয়া যা উৎপাদন করে, বিশ্বের কালো টাকা তাকেও ছাপিয়ে যায়। কোন দেশের আয়ের একটা অংশের ওপর সেই দেশের সরকার কর থেকে বঞ্চিত হয়। কর ফাঁকি দেয়া টাকার একাংশ বিদেশী কোন ব্যাংকে জমা হয়। যে অংশ দেশে রয়ে যায়, সেটা দেশের বাজারে ঘুরপথে ঢুকে পড়ে। এতে যে কোন দেশ এবং বিশ্ব অর্থনীতির দু’ভাবে সর্বনাশ হয়।
কোন্ দেশের মুদ্রা বাজারে ঠিক কত পরিমাণ অর্থ আছে সেই মূল হিসাবটাই আর সরকারের হাতে থাকে না। ফলে কেন্দ্রীয় ব্যাংক পুরোপুরি মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ কেন্দ্রীয় ব্যাংক পরিস্থিতি সামাল দেয়ার জন্য যে ব্যবস্থাই নিক না কেন মুদ্রাবাজারে একাংশ তার আওতার বাইরে থেকে যায়। এতে দীর্ঘমেয়াদী কোন আর্থিক ব্যবস্থা নেয়া কঠিন হয়ে যায়। দ্বিতীয়ত, বিদেশী ব্যাংকে হিসাববহির্ভূত অর্থ জমা হওয়ায় কোন দেশের বাইরে অনাকাক্সিক্ষত সম্পদ জমা হতে থাকে, যা সরকারের অজ্ঞাত থাকে। একই সঙ্গে সেই অর্থ কিভাবে ব্যয় হয়, তার ওপর কোন রকম নিয়ন্ত্রণ থাকে না। ফলে ধীরে ধীরে সেই দেশের বাইরে যদি আর্থিক ক্ষমতার অন্য ভরকেন্দ্র গড়ে ওঠার আশঙ্কা থাকে।
সাধারণভাবে দেখা যায় এক দেশের হিসাববহির্ভূত অর্থ বেনামে অন্য দেশের ব্যাংকে জমা হচ্ছে বা কোন ব্যবসায়ে সেই টাকা ঢালা হচ্ছে। এই জন্যই অনেক দেশকে এক সঙ্গে কালো টাকা খোঁজার কাজে নামানোর চেষ্টা করছে ৩৪ সদস্য দেশের এই সংগঠন, যাতে কোন অপরাধী পালাতে না পারে। আমন্ত্রিত দেশ হিসেবে ভারত ইতোমধ্যেই সেই চুক্তিতে সই করেছে। আগামী সেপ্টেম্বরে জি-২০ দেশের অর্থমন্ত্রীরা প্রস্তাবটিতে সম্মতি দিলে তা বিশ্বব্যাপী অভিযানে নেমে পড়বে।
সন্দেহ করা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থাকে পাশ কাটিয়ে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদীরা হাওয়ালা পদ্ধতিতে অর্থ আদান-প্রদান করে। বিভিন্ন দেশে হাওয়ালার বিভিন্ন নাম। যেমন ভারতে বলা হয় হুন্ডি, চীনে এর নাম ফেই-চিয়েন, হংকং এ হুই কুয়ান, ফিলিপিন্সে পাদালা, থাইল্যান্ডে ফেই কোয়ান। দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব আফ্রিকার সোমালিয়া, পশ্চিম আফ্রিকার মালি, পশ্চিম ও মধ্য এশিয়ায় ‘হাওয়ালা’র রমরমা। এই হিসাববহির্ভূত অর্থের মালিকরা প্রচ- ক্ষমতাশালী।
জামায়াতে ইসলামী, জেএমবি এবং অন্য জঙ্গী সংগঠনগুলোর অর্থায়নে ইসলামী ব্যাংকের সম্পৃক্ততা বার বার প্রমাণিত হওয়ার পর ও ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে এই ব্যাংক। মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্তে উঠে আসে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের মালিকানা স্বত্ব দুটি জঙ্গী সংগঠনের কর্তৃত্বাধীনে রয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দক্ষিণ এশিয়ার শীর্ষ তিনটি ব্যাংকের একটি। এর শতকরা ষাট ভাগ শেয়ারের সৌদি প্রতিষ্ঠান অথবা কোন সৌদি নাগরিক। ইসলামী ব্যাংকের ওয়বেসাইট এবং উইকিপিডিয়াতে দেখা যায়, আরব বাদশাহ, কাতারের বাদশাহ এই ব্যাংকের শেয়ার হোল্ডার। এই দুই ব্যাংকেই আন্তর্জাতিক ইসলামী ত্রাণ সংস্থার এ্যাকাউন্ট রয়েছে। সোস্যাল ইসলামী ব্যাংকের প্রধান দুই শেয়ারহোল্ডার ইসলামী ত্রাণ সংস্থা এবং ‘লাযনাত আল বীর আল ইসলাম’ বা বেনিভোলেন্স ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (বিআইএফ) জঙ্গীদের সঙ্গে সম্পৃক্ত। ওই ত্রাণ সংস্থাটি প্রত্যক্ষভাবে আল কায়েদা ও এর কয়েকটি অঙ্গ সংগঠনকে অর্থ যোগান দিয়েছে। ওসামা বিন লাদেনের শ্যালক মোহাম্মদ জামাল হালিফা এই ত্রাণ সংস্থার ফিলিপিন্স শাখার প্রধান ছিলেন।
মার্কিন সিনেটের তদন্ত বিষয়ক স্থায়ী সাব কমিটি এক প্রতিবেদনে বাংলাদেশে জঙ্গী অর্থায়নের সঙ্গে বাংলাদেশ ও বিদেশের কোন্ কোন্ প্রতিষ্ঠান জড়িত, সেই সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছিল। এই তদন্ত বিষয়ক সাব কমিটি কংগ্রেসের ‘ওয়াচডগ’ হিসেবে পরিচিত। ২০১২ সালের ১৭ জুলাই প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দুটি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এবং সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জঙ্গী অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত। ৯/১১ টুইন টাওয়ার হামলার নেপথ্যে এই ব্যাংকের দাতা সংস্থাগুলোর অর্থায়নের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা দল।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই দুটি ব্যাংক জঙ্গী অর্থায়নের সঙ্গে জড়িত এমন তথ্য-প্রমাণ হাতে থাকা সত্ত্বেও ব্রিটিশ ব্যাংকিং জায়েন্ট এইচএসবিসি ওই দুটি ব্যাংককে ডলার সরবরাহ করেছে। এইচএসবিসির নিজস্ব তদন্ত গ্রুপ ওই দুই ব্যাংকের জঙ্গী কানেকশন সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এর আগেই তথ্য-প্রমাণ দিয়ে ওই দুটি ব্যাংকের সন্দেহজনক লেনদেনের বিষয়গুলো আরও কঠোর নজরদারিতে রাখার সুপারিশ করে। তবে ব্যাংক কর্তৃপক্ষ সেই নির্দেশনা অনুসরণ করেননি। এইচএসবিসি ব্যাংকের এই গাফিলতি রীতিমতো বিস্ময়কর! যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের তদন্ত প্রতিবেদনে সন্দেহভাজন অর্থ লেনদেনের প্রবাহ নিয়ন্ত্রণের ব্যাপারে এইচএসবিসির আভ্যন্তরীণ পরিচালনা বিভাগের ব্যর্থতার চিত্র তুলে ধরা হয়েছে। সৌদি আরবের আল রাজি ব্যাংকও সন্দেহজনক লেনদেনের সঙ্গে যুক্ত বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ যখন এইচএসবিসির যুক্তরাষ্ট্র শাখায় একটি ইউএস ডলার এ্যাকাউন্ট খোলার আবেদন করেছিল তখন ব্যাংকটিতে সৌদি আল রাজি ব্যাংকের শতকরা ৩৭ ভাগ মালিকানা নিয়ে প্রশ্ন উঠেছিল। আলোচনায় উঠে আসে ইসলামী ব্যাংকের সঙ্গে আল রাজি ব্যাংকের সম্পৃক্ততা রয়েছে এবং ইসলামী ব্যাংকে এমন এক বাংলাদেশীর এ্যাকাউন্ট রয়েছে, যার বিরুদ্ধে সন্ত্রাসী বোমা হামলার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, জঙ্গীদের ব্যাংকিং সুবিধা প্রদানের মাধ্যমে অর্থ পাচার রোধ বিষয়ক আইন লঙ্ঘনের দায়ে ইসলামী ব্যাংককে ইতোমধ্যেই তিনবার জরিমানা করা হয়েছে।
মার্কিন সিনেটের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সৌদি আল রাজি ব্যাংক বাংলাদেশের সোস্যাল ইসলামী ব্যাংকে একটি করেসপনডেন্স এ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে। সৌদিভিত্তিক এনজিও ‘ইন্টারন্যাশনাল ইসলামিক রিলিফ অর্গানাইজেশন’ (আইআইআরও) অনেক বছর এর একক বৃহত্তম শেয়ারহোল্ডার ছিল।
এই ত্রাণ সংস্থাটিকে মার্কিন প্রশাসন জঙ্গী অর্থায়নের জন্য চিহ্নিত করে এবং যুক্তরাষ্ট্রে এই প্রতিষ্ঠানের সঙ্গে কোন প্রকার লেনদেন বা ব্যবসা-বাণিজ্য নিষিদ্ধ করা হয়। সোস্যাল ইসলামী ব্যাংকের দ্বিতীয় শেয়ারহোল্ডার ছিল ইসলামী দাতব্য সংস্থা হিসেবে পরিচিত সংগঠন ‘লাযনাত আল বীর আল ইসলাম।’ এটি বেনিভোলেন্স ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (বিআইএফ) নামেও পরিচিত।
বেনিভোলেন্স ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনকে (বিআইএফ) মার্কিন প্রশাসন জঙ্গীদের অর্থের যোগানদাতা হিসেবে শনাক্ত করেছে এবং এর সঙ্গে মার্কিন নাগরিকদের সকল প্রকার লেনদেনও নিষিদ্ধ করেছে। আল কায়েদার প্রধান অর্থ দাতা ২০টি সংগঠনের মধ্যে ‘ লাযনাত আল বীর আল ইসলাম’ বা বেনিভোলেন্স ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (বিআইএফ) অন্যতম।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত আল ফুয়াদের উদ্যোগে ঢাকায় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। উইকিপিডিয়াতে প্রকাশ, বর্তমানে আবু নাসের মুহাম্মদ আবদুজ জাহের এই ব্যাংকের চেয়ারম্যান এবং ইউসিফ আবদুল্লাহ আল রাজী ভাইস চেয়ারম্যান। ইসলামী ব্যাংক বাংলাদেশের ইসলামী জঙ্গী এবং জামায়াতে ইসলামীর অর্থনৈতিক মেরুদ- বলে বার বার প্রমাণিত। জামায়াতে ইসলামীর ছত্রছায়ায় বাংলাদেশে ইসলামী মৌলবাদের প্রসার ঘটেছে। জঙ্গীবাদ বেড়ে যাওয়ার নেপথ্যে তাদের অর্থনৈতিক মদদদাতা, সমর্থকদের দেয়া আর্থিক সহযোগিতাই প্রধান ভূমিকা পালন করেছে।
বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের প্রবৃদ্ধি শতকরা ২০ ভাগ। দেশের গোটা ব্যাংক ব্যবস্থার গড় হারের দ্বিগুণ। ইসলামী ব্যাংকিং কার্যক্রমের কিছু দিক এইচএসবিসিসহ বিভিন্ন বহুজাতিক ব্যাংককেও আকৃষ্ট করেছে। বর্তমানে ইসলামী ব্যাংক এইচএসবিসির দুই ডজন এ্যাফিলিয়েটেড কাস্টমার। এ কারণে বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের প্রসার অবিশ্বাস্য গতিতে বেড়ে যায়। জঙ্গী অর্থায়নের সুযোগ বেড়ে যায়।
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের ৬৫টি জেলার মধ্যে ৬৪টি জেলায় জঙ্গীরা সিরিজ বোমা হামলা চালালে এ দেশে জঙ্গীদের অবস্থান নিশ্চিত হয়। এরপরও জেএমবি, জামায়াতের দাতা এবং ইসলামী ব্যাংকের কার্যকলাপের ওপর নজরদারি করেনি তখনকার গোয়েন্দা অথবা বাংলাদেশ ব্যাংকের নীতিনির্ধারকরা।
জেএমবি গণতন্ত্র ও সমাজতন্ত্রকে ‘শয়তানের সৃষ্ট ব্যবস্থা’ বা ‘তাগুতি শাসন’ অভিহিত করে দেশে আল্লাহর শাসন বা ইসলামী হুকুমত কায়েমের নামে জঙ্গী তৎপরতা শুরু করে।
এইচএসবিসির গোয়েন্দা রিপোর্টে বলা হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে জঙ্গী সংগঠন জমিয়াতুল মুজাহিদীনের বাংলাদেশ শাখার সাবেক প্রধান শায়খ আব্দুর রহমান ও তার ‘ডান হাত’ বলে পরিচিত সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়েরও এ্যাকাউন্ট ছিল। আবদুর রহমান, বাংলাভাইসহ ৬ জেএমবি নেতাকে ২০০৭ সালে দুই বিচারককে হত্যার দায়ে মৃত্যুদ- দেয়া হয়।
বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের ২টি শাখা সন্দেহজনক অর্থ লেনদেনের সঙ্গে জড়িত রয়েছে এমন প্রমাণ পায়। তবে সেই সময়ে এই লেনদেনের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার পর ইসলামী ব্যাংকের ২০ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আদেশ দেয় বাংলাদেশ ব্যাংক।
যে কোন দেশের কাউন্টার টেররিজমের তালিকায় জঙ্গী অর্থায়ন অনেক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয় মার্কিন সিনেট অধিবেশনের আলোচনায়। একই সঙ্গে ইসলামী ব্যাংক এবং সোস্যাল ইসলামী ব্যাংক জঙ্গী অর্থায়নের সঙ্গে জড়িত এমন তথ্য যুক্তরাষ্ট্রের সিনেট কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এইচএসবিসি ব্যাংকের যুক্তরাষ্ট্র শাখার অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগে বাংলাদেশের এই ব্যাংক দুটির প্রতি সন্দেহের তীর- জঙ্গী এবং সন্ত্রাসীদের সঙ্গে এদের সম্পৃক্ততা রয়েছে। একই সঙ্গে এই ব্যাংকগুলো আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে বিপুল অর্থ পাচার করে চলেছে এমন সন্দেহও রয়েছে বিশেষজ্ঞ মহলের। গত ২ সেপ্টেম্বর ইউএস হাউসের গোয়েন্দা কমিটি ৮শ’ পৃষ্ঠার একটি রিপোর্ট প্রকাশ করে।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা রিপোর্ট করেছে ইসলামী ব্যাংক জামায়াতে ইসলামীর জন্য বিদেশ থেকে অর্থ পাচারের সুযোগ ও বন্দোবস্ত করে দিয়েছে। বিদেশ থেকে ওই অর্থ এনে জামায়াত দেশ-বিদেশের বিভিন্ন ধর্মীয় মৌলবাদী জঙ্গীগোষ্ঠীর কাছে পৌঁছে দিচ্ছে- এমন তথ্য প্রমাণও পেয়েছে সিআইএ। জামায়াতে ইসলামী এ জন্য ‘ইসলামিক ব্যাংক ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন চালু করেছে, যা ইসলামিক ব্যাংকের সকল প্রকল্প তদারক করে থাকে। এ সব প্রকল্প থেকে অর্জিত মুনাফা এবং বিদেশী অনুদান থেকে লব্ধ কমিশন বা সুদ ইসলামী ব্যাংকের ‘ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের’ এ্যাকাউন্টে জমা হয়। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান জামায়াতে ইসলামীর কার্যকরী কমিটির সদস্য ও সৌদিভিত্তিক ইসলামী এনজিও রাবেতা-আল-আলম-আল-ইসলামীর কান্ট্রি ডিরেক্টর মীর কাশেম আলী। রাবেতা-আল-আলম-আল-ইসলামী বাংলাদেশে জামায়াতের বেশ কিছু প্রকল্পের দাতা সংস্থার ভূমিকা পালন করে। একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মীর কাশেম আলী জামায়াতে ইসলামীর অর্থবিষয়ক কর্মকা-ের প্রধান ব্যক্তি।
২০০৭ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার পর কুয়েতভিত্তিক আন্তর্জাতিক ইসলামী এনজিও ‘রিভাইভ্যাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটি’র কার্যক্রম নজরদারিতে আনা হয়। ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় এই এনজিওর এ্যাকাউন্টটিতে ২০০৬ সালে কিছু অনিয়ম পাওয়ার কারণে তা বন্ধ করে দেয়া হয়।
ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় ‘রিভাইভ্যাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটি’র এ্যাকাউন্ট থেকে জঙ্গী অর্থায়নের সুনির্দিষ্ট প্রমাণ উদ্ধার করেন গোয়েন্দারা। ২০০৫ এর নবেম্বরে ওই এ্যাকাউন্ট থেকে ২ কোটি টাকা তোলা হয়েছিল বাংলাদেশে আত্মঘাতী বোমা হামলা ঘটানোর উদ্দেশ্যে। তদন্তে এ দেশের গোয়েন্দারা আরও দেখতে পান ‘রিভাইভ্যাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটি’র কুয়েতী দুইজন কর্মকর্তা ওই ব্যাংক এ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশী ও বিদেশী জঙ্গীদের ৭ লাখ ডলার দিয়েছিলেন।
সোস্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে কিছুকাল ধরে শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং করছে। এর মাধ্যমে ব্যাংকটি ভারতে কিছু যোগাযোগ গড়ে তুলেছে। অবাঞ্ছিত ও সন্দেহজনক কার্যকলাপের কারণে এই ব্যাংকের কার্যকরী ভাইস প্রেসিডেন্ট শওকত আলীকে কলকাতা পুলিশ ২০০৬ সালের আগস্টে গ্রেফতার করে। পরে তাকে কলকাতা থেকে বহিষ্কার করে। ব্যাংকটির বিরুদ্ধে কলকাতায় অর্থ পাচার এবং সেখান থেকে ভারতের বিভিন্ন রাজ্যে এবং ভারতের বাইরে জঙ্গীদের কাছে সে সব অর্থ পাঠানোর অভিযোগ রয়েছে। এই ব্যাংকটির প্রধান পৃষ্ঠপোষক মধ্যপ্রাচ্যের বাসিন্দা বলে জানা যায়।
সৌদিভিত্তিক আরেকটি এনজিও ‘আল হারমাইন ইসলামিক ফাউন্ডেশন’ আল কায়েদার অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত। সংস্থাটি ঢাকায় এর কার্যালয় স্থাপন করেছিল এবং ঢাকার আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন চালাত। এই এনজিওর অর্থের প্রধান যোগানদার সৌদি রাজপরিবার। সৌদি আরবে সম্প্রতি বোমা হামলা এবং সৌদি কর্তৃপক্ষ কর্তৃক এর নেটওয়ার্কিং ধ্বংস করে দেবার প্রেক্ষিতে এর তৎপরতা কঠোর নজরদারির আওতায় আনা হয়।
অতপর সৌদি সরকার আল-হারামাইন ইসলামিক ফাউন্ডেশনকে নিষিদ্ধকরণ এবং এর সকল ব্যাংক এ্যাকাউন্ট ও যাবতীয় সম্পত্তি বাজেয়াফত করার অনুরোধ জানায়। বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে তদন্ত করে জানতে পারে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের রংপুর ও কক্সবাজার শাখা থেকে কেবলমাত্র টেলিফোন বার্তার মাধ্যমেই আল হারামাইনের বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর করা হয়েছে। টেলিফোনে বার্তা পাবার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ টাকা উত্তোলন করে নিয়ে যায়।
ফিন্যান্সিয়াল এ্যাকশন টাস্কফোর্স অন মানি লন্ডারিংয়ের (এফএটিএফ) ৪০ সুপারিশের ভিত্তিতে ইসলামী ব্যাংকগুলো পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে বললেন-কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ম. মাহফুজুর রহমান। ইসলামী ব্যাংক ও অন্যান্য ইসলামী ব্যাংক তাঁদের মনোনীত ব্যক্তিদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয় জানিয়ে তিনি বলেন, তাঁদের নিয়ম এখন নতুন গাইডলাইন অনুযায়ী পরিচালিত হয়।
২০০৬ সালে জামায়াত-বিএনপি শাসনামলে জামায়াতের চাপে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে তাদের নির্দেশনামা শিথিল করে ইসলামী ব্যাংকিংয়ের নতুন গাইডলাইন জারির মাধ্যমে ‘গবর্নিং বডি’ এবং ‘শূরা কাউন্সিল ’ উভয়েরই বিধান বলবত করে। বর্তমানে দেশে ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে আলাদা কোন গাইডলাইন নেই।
বিএনপি-জামায়াত জোট রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন ২০০৬ সালে দেশের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে পরিচিত রূপালী ব্যাংককে বেসরকারী খাতে ছেড়ে দেয়ার উদ্যোগ নিয়েছিল। তখন সৌদি প্রিন্স বান্দার বিন সুলতান বিন আব্দুল আজিজ আল সউদ ৬শ’ কোটি ডলার বিনিয়োগের শর্তে প্রায় ২শ’ কোটি ডলার মূল্যমানের রূপালী ব্যাংক কেনার উদ্যোগ নেন। পরবর্তীতে অর্থপ্রদানের শর্তপূরণে গড়িমসি করায় সামরিক সমর্থনপুষ্ট তত্ত্বাবধায়ক সরকার প্রিন্সের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিটি বাতিল করে দেয়। অবশ্য এই চুক্তি বাতিলের দরুন সম্ভবত উপমহাদেশে ইসলামী জঙ্গীবাদকে চাঙ্গা করতে অডিট ছাড়া সৌদি অর্থ সরাসরি ও নিয়মবহির্ভূতভাবে জঙ্গীদের হাতে পৌঁছবার পরিকল্পনাটি শেষ পর্যন্ত ভেঙ্গে যায়।
সৌদি এনজিও দ্য ইসলামিক ইন্টারন্যাশনাল রিলিফ অর্গানাইজেশন (আইআইআরও) এবং লাজনাত আল ডি আল ইসলাম ১৯৯৫ সালে সোস্যাল ইসলামী ব্যাংকের শেয়ার কিনে নেয়। এই দুই সংগঠনকে ৯/১১ আক্রমণের নেপথ্য অর্থদাতা হিসেবে সন্দেহের তালিকায় নিয়েছে মার্কিন ফরেন এ্যাসেটস কন্ট্রোল এবং জাতিসংঘের কাউন্টার টেররিজম বডি। একই সঙ্গে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বা এসআইবিএল এবং ইসলামী ব্যাংকের জঙ্গী অর্থায়নের প্রমাণসহ প্রতিবেদন দেয় মার্কিন সিনেট কমিটি। এই দুই ব্যাংকের অবৈধ অর্থের প্রবাহ প্রতিরোধে ব্রিটিশ ব্যাংক এইচএসবিসির ব্যর্থতাকে দায়ী করে মার্কিন সিনেট কমিটি।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ম. মাহফুজুর রহমান বলেন, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বা এসআইবিএলের কয়েকটি শেয়ারহোল্ডার আন্তর্জাতিক জঙ্গী অর্থায়নে সম্পৃক্ত ছিল-এমন প্রমাণ তারা পেয়েছেন। এর পর বাংলাদেশ ব্যাংক তাদের আইনের আওতায় আনে। পরবর্তীতে এসআইবিএলের মালিক পুরো শেয়ার বিক্রি করে বিদেশে ফিরে যান।
অর্থনীতিবিদ আবুল বারকাত বলেন, বাংলাদেশে জামায়াত অথবা মৌলবাদের অর্থনীতির বার্ষিক নীট মুনাফা এখন আনুমানিক ১২শ’ কোটি টাকা। এ মুনাফার সর্বোচ্চ ২৭ শতাংশ আসে ব্যাংক, বীমা, লিজিং কোম্পানি থেকে। জামায়াত এ দেশে যেভাবে আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছে, পরিকল্পিতভাবে এই উৎস সুনির্দিষ্টভাবে শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে এ দেশে জঙ্গীবাদের উৎস নির্মূল করা সম্ভব হবে না।
এ দেশে জঙ্গীদের অর্থের অবাধ প্রবাহ শনাক্ত করে এর উৎস বন্ধ করা না গেলে এ দেশে জঙ্গীবাদ প্রসারে আল কায়েদার হুমকির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সরকার পুরোপুরি ব্যর্থ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

http://www.dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2014-09-08&ni=184704

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় আল কায়েদার নেটওয়ার্ক -শাহরিয়ার কবির

যে সময় ইরাক ও সিরিয়ায় উগ্র মৌলবাদী ‘আইসিস’ (ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড সিরিয়া) সামরিক অভিযান চালিয়ে একের পর এক জনপদ দখল করে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী হুকুমত কায়েম করছে, তখন আল কায়েদার প্রধান আইমান আল জাওয়াহিরি দক্ষিণ এশিয়ার ভারত, বাংলাদেশ ও বার্মায় মুসলমানদের রক্ষা এবং ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য সাংগঠনিক তৎপরতা প্রসারিত করার ঘোষণা দিয়েছেন। গত ৪ সেপ্টেম্বর (২০১৪) জাওয়াহিরির ৫৫ মিনিটের ভিডিও বার্তাটি ইন্টারনেটে প্রচারিত হওয়ার পর ভারতের কয়েকটি রাজ্যে ‘রেড এ্যালার্ট’ জারি করা হয়েছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো যারা এতদিন বাংলাদেশে আল কায়েদার কোন কার্যকলাপ নেই বলে তৃপ্তির ঢেকুর তুলতেন তারা জাওয়াহিরির ভিডিও বার্তার সত্যতা যাচাই করছেন। তবে তাদের কেউ কেউ যথারীতি বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশে আল কায়েদার অবস্থান নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
ইংরেজীতে একটি প্রবাদ আছে ‘Ignorance is golden’, যার বাংলা- ‘অজ্ঞতা হিরন্ময়’। প্রাকৃত ভাষায় আমরা বলি ‘না জানার আনন্দ’ কিংবা ‘পাগলের সুখ মনে মনে’। গোয়েন্দা কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে কয়েকটি গণমাধ্যম আমার মন্তব্য জানতে চেয়েছিল। আমি এক কথায় বলেছি, যারা বলেন, বাংলাদেশে আল কায়েদার নেটওয়ার্ক নেই তারা হয় অজ্ঞ, না হয় আল কায়েদার লোক।
বাংলাদেশে আল কায়েদার অবস্থানের বিষয়টি গণমাধ্যমে আলোচিত হচ্ছে প্রায় পনেরো বছর ধরে। ১৯৯৯ সালের ১৮ জানুয়ারি হরকাত-উল জিহাদের জঙ্গীরা বরেণ্য কবি শামসুর রাহমানকে তাঁর বাড়িতে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করতে চেয়েছিল। কবিকে আঘাত করতে না পারলেও হামলাকারীদের বাধা দিতে গিয়ে তাঁর স্ত্রী ও পুত্রবধূ আহত হয়েছিলেন এবং হামলাকারীরা গ্রেফতার হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে পুলিশ ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ জিহাদী প্রচারপত্র উদ্ধার করে এবং শেষ পর্যন্ত আরও ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছিল।
শামসুর রাহমান শুধু কবি ছিলেন না, বাংলাদেশের মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী নাগরিক আন্দোলনের একজন পুরোগামী নেতা তিনি। ১৯৯৩ সালের মার্চে ’৭১-এর গণহত্যাকারী ও যুদ্ধাপরাধীদের সম্পর্কে তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য কবি সুফিয়া কামালের নেতৃত্বে ‘জাতীয় গণতদন্ত কমিশন’ গঠন করা হয়েছিল, যার অন্যতম সদস্য ছিলেন শামসুর রাহমান। পরের বছর ১৯৯৪-এর ২৬ মার্চ এক বিশাল জনসমাবেশে ৮ জন শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীর দুষ্কর্ম সম্পর্কে কমিশনের প্রতিবেদন পাঠ করেছিলেন শামসুর রাহমান, যে মঞ্চে শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা এবং কমিশনের অপরাপর সদস্যের সঙ্গে শহীদ জননী জাহানারা ইমাম ও কবি সুফিয়া কামাল উপস্থিত ছিলেন। যে ৮ জন যুদ্ধাপরাধী সম্পর্কে শামসুর রাহমান সেদিন দেশবাসীকে জানিয়েছিলেন তাদের ভেতর ছিলেন মতিউর রহমান নিজামী ও দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা। তখন থেকেই শামসুর রাহমান জঙ্গী মৌলবাদীদের অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছিলেন।
এর ছয় বছর পর শামসুর রাহমান হত্যা প্রচেষ্টার সূত্র ধরে পুলিশ যখন হরকাত-উল জিহাদের অর্ধশত জঙ্গী গ্রেফতার করে, তখন বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। গ্রেফতারকৃতদের ভেতর একজন দক্ষিণ আফ্রিকা এবং একজন পাকিস্তানের নাগরিকও ছিল। ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার নাগরিক আহমেদ সাদেক জিজ্ঞাসাবাদের সময় স্বীকার করেছি- ওসামা বিন লাদেন তাদের ২০ লাখ ডলার দিয়েছিলেন বাংলাদেশে জঙ্গী রিক্রুট ও ট্রেনিংয়ের জন্য। এই অর্থ সে গ্রেফতারকৃত পাকিস্তানী মোহাম্মদ সাজেদকে দিয়েছিল, কারণ সাজেদ ছিল আফগানিস্তান, ভারত ও বাংলাদেশে আল কায়েদার নেটওয়ার্কের সমন্বয়কারী। সাজেদ এই অর্থ দিয়েছে অপর গ্রেফতারকৃত হুজি নেতা বখতিয়ারকে। বখতিয়ার এই অর্থ ৪২১টি মাদ্রাসায় দিয়েছিল দলের কর্মী রিক্রুট করবার জন্য।
বাংলাদেশে হরকাত-উল জিহাদের কার্যক্রম শুরু হয় ১৯৯২ সালে, যখন খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী। ১৯৯৯ সালে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের সময় হুজির ওপর প্রথম আঘাত আসে ব্যাপক ধরপাকড়, আস্তানা ও প্রকাশনা বন্ধ করবার মাধ্যমে। জামায়াতে ইসলামী সব সময় হুজিসহ কোন ধরনের জঙ্গী সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততা অস্বীকার করলেও হুজি নেতাদের জবানবন্দি এবং তাদের আস্তানা থেকে জব্দ করা দলিলপত্র থেকে তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল জামায়াতের সঙ্গে জঙ্গীদের আদর্শিক, আর্থিক ও সামরিক সম্পর্কের বিষয়গুলো। এর পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ধর্মনিরপেক্ষ প্রগতিবাদী রাজনৈতিক দলের নেতা, মুক্তচিন্তার বুদ্ধিজীবী, পেশাজীবী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশ এমনকি পীরের মাজারে হামলা নিয়মিত বিষয়ে পরিণত হয়েছিল, যার চূড়ান্ত বহির্প্রকাশ দেখেছি ২০০১-২০০৬ সালে। যখন জামায়াত-বিএনপির জোট ক্ষমতায় ছিল। শুধু বাংলাদেশের অভ্যন্তরে নয়, বাংলাদেশকে কেন্দ্র করে প্রতিবেশী ভারত ও বার্মায় জামায়াত ও জঙ্গীরা কিভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করেছে- সে সময় দেশে-বিদেশে বিভিন্ন গণমাধ্যমে বহু তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
আল কায়েদার মানচিত্রে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয় ১৯৯৮ সালের ২৩ ফেব্রুয়ারি, যখন আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন মিসরের আইমান আল জাওয়াহিরি ও আহমেদ তাহা এবং পাকিস্তানের মীর হামযার সঙ্গে বাংলাদেশের জিহাদ মুভমেন্টের ফজলুর রহমান এক যুক্ত ঘোষণায় স্বাক্ষর করে আমেরিকাকে ধ্বংস এবং আল আকসা মসজিদ উদ্ধারের জন্য বিশ্বব্যাপী মুসলিম ভাইদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
২০০০ সালের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য হুজি কোটালিপাড়ায় তাঁর জনসভাস্থলে উচ্চক্ষমতাসম্পন্ন বোমা স্থাপন করেছিল যা সভা শুরুর কয়েক ঘণ্টা আগে পুলিশ অক্ষত অবস্থায় ফিউজসহ উদ্ধার করে। এরপর শেখ হাসিনাকে হত্যার জন্য আরও কয়েক দফা উদ্যোগ নেয়া হয়েছিল, যার চূড়ান্ত প্রচেষ্টা আমরা প্রত্যক্ষ করেছি ২০০৪ সালের ২১ আগস্ট তাঁর সন্ত্রাসবিরোধী সমাবেশে নৃশংসতম গ্রেনেড-বোমা হামলায়।
জামায়াত-বিএনপি যখন ক্ষমতায় ছিল হুজি ও অপরাপর জঙ্গী সন্ত্রাসীরা সরকারের যাবতীয় পৃষ্ঠপোষকতা পেয়েছিল। যাবতীয় জঙ্গী হামলা ও হত্যাকা- থেকে তাদের রক্ষার জন্য খালেদা-নিজামীদের সরকার সব সময় বলেছে এসব আওয়ামী লীগ ও ভারত করেছে। বিএনপি-জামায়াতের এই বক্তব্য দেশের মানুষ যেমন প্রত্যাখ্যান করেছে, পশ্চিমের গণমাধ্যম ও সন্ত্রাস বিশেষজ্ঞরাও বিশ্বাস করেননি। বরং তখন পশ্চিমা গণমাধ্যমে এবং বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে ৯/১১-এ নিউইয়র্কের টুইন টাওয়ার ধ্বংসের পর যখন লাদেন ও জাওয়াহিরিকে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে খোঁজা হচ্ছিল তখন তারা বাংলাদেশের সরকারী তত্ত্বাবধানে বেশ কিছুদিনের জন্য পার্বত্য চট্টগ্রামে আশ্রয় নিয়েছিলেন।
বাংলাদেশে জাতীয় নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত গোয়েন্দা সংস্থাসমূহ, এমনকি সরকারের নীতিনির্ধারকদের অনেকে এরকম ধারণা পোষণ করেন- বাংলাদেশে আল কায়েদার অবস্থান স্বীকার করলে আমেরিকা সামরিক হস্তক্ষেপের সুযোগ পাবে। আমাদের পর্যবেক্ষণ হচ্ছে- আমেরিকা কখন কোন দেশে কী ধরনের হস্তক্ষেপ করবে সেটা সম্পূর্ণভাবে তাদের আন্তর্জাতিক আধিপত্য নীতির অন্তর্গত। কোন সরকার যদি জঙ্গী সন্ত্রাস দমনে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করে এবং তার প্রতি যদি দেশের জনগণের এবং প্রতিবেশীদের সমর্থন থাকে, আমেরিকার পক্ষে কখনও সে দেশে সামরিক হস্তক্ষেপ সম্ভব হবে না।
জঙ্গী মৌলবাদী সন্ত্রাসের একটি নির্দিষ্ট রাজনৈতিক দর্শন আছে- বিশ্বব্যাপী যা ‘সালাফিবাদ’ বা ‘ওহাবিবাদ’ নামে পরিচিত, দক্ষিণ এশিয়ায় তা হচ্ছে ‘মওদুদিবাদ’। ‘ওহাবিবাদ’ ও ‘মওদুদিবাদ’-এর প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে পাকিস্তান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কিছু দেশ এবং খোদ আমেরিকা। গত শতাব্দীর আশির দশকে আফগানিস্তানে ড. নজিবুল্লাহর সমাজতান্ত্রিক সরকারকে উৎখাতের জন্য আমেরিকা তালেবান ও আল কায়েদাকে মদদ দিয়েছে। নজিবুল্লাহকে হত্যা করে তালেবানরা যখন আফগানিস্তানের ক্ষমতা দখল করে পশ্চিমের দিকে বর্শাফলক ঘুরিয়ে দেয় তখন আমেরিকা মোল্লা উমর ও লাদেনের সরকারের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছিল। পাকিস্তানের বিশিষ্ট চিন্তাবিদ একবাল আহমেদ লিখেছেন, সেই অবরোধের সময় ইসলামাবাদে আমেরিকার রাষ্ট্রদূত কিভাবে আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন। আল কায়েদা ও তালেবানের বিরুদ্ধে আমেরিকার ‘ওয়ার অন টেরর’ প্রকৃতপক্ষে ছোটদের কার্টুন সিরিজ ‘টম এ্যান্ড জেরি’র খেলা ছাড়া আর কিছুই নয়। খেলা হলেও কার্টুনের মতো এটি নির্দোষ ও নির্মল নয়, এর জন্য লাখ লাখ নিরীহ মানুষকে জীবন দিতে হচ্ছে, শত শত জনপদ- এমনকি সভ্যতাও ধ্বংস হয়ে যাচ্ছে।
বাংলাদেশ সরকার একাধিকবার জঙ্গী মৌলবাদী সন্ত্রাস সম্পর্কে ‘জিরো টলারেন্স’-এর ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর মাঠ পর্যায়ে প্রচুর জঙ্গী ধরা পড়েছে, প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে, প্রচুর দলিলপত্র জব্দ হয়েছে। জব্দকৃত জঙ্গী প্রকাশনা ও দলিলপত্র থেকে জানা গেছে শেখ হাসিনা এখনও জঙ্গীদের হিটলিস্টের এক নম্বরে রয়েছেন। তারপরও ২০১৩ সালে জামায়াত-হেফাজতের মহাতা-বের পর গুরুত্বপূর্ণ যেসব জঙ্গী নেতাকে গ্রেফতার করা হয়েছিল তারা যথারীতি জামিনে বেরিয়ে এসেছেন।
গত বছর ৫ মে’র মহাতা-বের পর জামায়াত ও জঙ্গীরা তাদের বিভিন্ন গণমাধ্যমে প্রচার করেছিল সরকার হাজার হাজার আলেমকে হত্যা করেছে, ভারতকে তুষ্ট করবার জন্য আলেমদের গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে। ‘অধিকার’ নামের জামায়াত-বান্ধব একটি এনজিওর কর্মকর্তা আদিলুর রহমানকে গ্রেফতারের পর ইউরোপ ও আমেরিকার কিছু মানবাধিকার সংগঠন এমনই মাতম শুরু করেছিল যে, সরকার তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ইউরোপ আমেরিকার বহু প্রতিষ্ঠান সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অর্থে তাদের কার্যক্রম চালাচ্ছে, যারা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মতো মনে করে জামায়াত একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল, এর বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হলে গণতন্ত্র বিপন্ন হবে, জঙ্গী সন্ত্রাসের প্রসার ঘটবে। ‘মওদুদিবাদ’ সম্পর্কে কোন ধারণা না থাকলে, ’৭১-এর গণহত্যার সঙ্গে জামায়াতের সম্পৃক্ততা সম্পর্কে সন্দিহান হলে, ‘ওহাবিবাদ’-এর রাজনৈতিক ও সামরিক কর্মকা- সম্পর্কে অজ্ঞ হলে জামায়াতকে ‘মডারেট ইসলামী’ দল মনে করা স্বাভাবিক। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমাদের সরকারের নীতি-নির্ধারকদের অনেকেই বোধগম্য ও অবোধগম্য কারণে জামায়াতের প্রতি দুর্বল।
জামায়াতের রাজনীতি নিষিদ্ধ না করে জঙ্গী দমন কার্যক্রম সৈয়দ মুজতবা আলীর ভাষায় ‘বন্ধাগমনের মতো নিষ্ফল হতে বাধ্য। একইভাবে জঙ্গী দমনে নাগরিক সমাজকে অন্ধকারে রেখে কোন উদ্যোগ সফল হবে না। শুধু কওমী মাদ্রাসা নয়, আলিয়া মাদ্রাসায়ও মওদুদীর লেখা ও জীবনী পড়ানো হয়, অথচ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে কিছুই পড়ানো হয় না। জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, যেটি সন্ত্রাস বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তালিকার শীর্ষে রয়েছেÑ সরকারি বেসরকারি যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠানে নির্বিঘ্নে কর্মকাণ্ড চালাচ্ছে। প্রতিপক্ষকে হত্যা, রগকাটা শিবিরের প্রাত্যহিক কার্যক্রমের অংশ হয়ে গেছে।
২০০৯ সালে মহাজোট সরকার সন্ত্রাসবিরোধী আইন প্রণয়ন করলেও এর প্রয়োগ গত ছয় বছরেও ঘটেনি। সদিচ্ছা থাকলে সন্ত্রাসবিরোধী আইনেও জামায়াত নিষিদ্ধ করা যায়। এর জন্য নতুন আইন প্রণয়ন বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সন্ত্রাসের বিরুদ্ধে ‘আঞ্চলিক টাস্ক ফোর্স’ গঠনের আহ্বান জানিয়েছিলেন। আমরা বলেছিলাম দেশে দেশে যেভাবে মৌলবাদী সন্ত্রাস মাথাচাড়া দিচ্ছে এর জন্য আন্তর্জাতিক ‘টাস্কফোর্স’ গঠন প্রয়োজন। মধ্যপ্রাচ্যে ‘আইসিস’ ও আমেরিকার মরণঘাতী খেলায় যেভাবে সুমেরীয় সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে- দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য আঞ্চলিক টাস্ক ফোর্স গঠন আরও জরুরী হয়ে উঠেছে। সবাই যদি আগ্রহী নাও হয়- জাওয়াহিরির সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশ, ভারত ও বার্মা অন্তত প্রাথমিক উদ্যোগ গ্রহণ করতে পারে।
জঙ্গী মৌলবাদী সন্ত্রাস সমূলে উৎপাটিত না হলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা যেমন বিঘিœত হবে, আর্থ-সামাজিক উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিসহ এই অঞ্চলের দশ হাজার বছরের প্রাচীন সভ্যতা বিপন্ন হবে।

Friday, September 5, 2014

পাকিস্তানে গণতন্ত্র বাঁচাতে ত্রাহী ত্রাহী- সুশান্ত সারীন

এই মুহূর্তে লেখালিখি হচ্ছে যে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অবরোধ করে ফেলছে তেহরিক-ইনসাফ নেতা ইমরান খানের ‘আজাদি’ বিক্ষোভ মিছিল আর তাহিরুল কাদরির ‘ইনকিলাব’ বা অভ্যুত্থান মিছিল। এ আন্দোলন বিক্ষোভে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগ, বর্তমান আইনের অধীনে অনুষ্ঠিত ২০১৩-এর সাধারণ নির্বাচনে ভোট জালিয়াতির সঙ্গে জড়িতদের ব্যাপারে জবাবদিহিতা, নির্বাচন প্রক্রিয়া ও আইনের সংস্কার এবং নতুন নির্বাচন অনুষ্ঠানে একটি অরাজনৈতিক সরকার গঠনের দাবি তুলছেন পাকিস্তানের ক্রিকেটের সাবেক এই তারকা। একইসঙ্গে পাকিস্তানের পুরো সরকার ও রাজনৈতিক ব্যবস্থার সার্বিক পরিবর্তন দাবি করছেন তাহিরুল কাদরি। তবে এর জন্য অহিংস পদ্ধতিতে আইন ও সংবিধানসম্মত শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থান ঘটিয়ে এ পরিবর্তন করতে ‍চান কাদরি। কিন্তু কাদরির এ ধারণা যথেষ্ট স্ববিরোধী। 

চলমান এই দুই বিক্ষোভ মিছিলে প্রায় দশ লাখ কিংবা তারও বেশি মানুষ একযোগে এসব দাবি উচ্চারণ করছে। এ বিক্ষোভের ফলে রাজধানী ইসলামাবাদের পুরো শহর কানায় কানায় ভরে গেছে। বিক্ষোভের মাত্রা ও চাপ ব্যাপকভাবে বেড়ে গেছে। এ অবস্থায় আশঙ্কা করা হচ্ছে, বিক্ষোভে এমন বিপুল জনস্রোত যদি ঠেকানো না যায়, তবে শহরজুড়ে বড় ধরনের সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। এই অস্থিতিশীলতা ইমরানের আজাদি নাকি তাহির কাদরির ইনকিলাব ঘটাবে সেটা বলা একটু মুশকিল। বিক্ষোভরত এই দুই দলের অভিমুখ কোন দিকে যাবে তার বাইরে গিয়ে বলা যায়, পাকিস্তান সেনাবাহিনীর কারণে ইমরানের ‘আজাদি’ বিক্ষোভ থেমে যেতে পারে। এর মধ্যেই পাক সেনাবাহিনী পরোক্ষ বা প্রত্যক্ষ যেকোনোভাবেই হোক পাল্টা বিপ্লবীর ভূমিকায় হাজির হবে। কারণ, সেনাবাহিনীই পাকিস্তানের সবগুলো দলের প্রধান প্রতিক্রিয়াশীল পক্ষ।      

হতে পারে আর্মি একটা সময় পর্যন্ত পরিস্থিতি দেখে যাবে। মানে আর্মি কাউন্টার রেভ‍ুলুশনারি ভূমিকায় যাবে। যেহেতু তারা ইমরান আর কাদরিকে নওয়াজ শরিফের সরকারকে অস্থিতিশীল করে তোলার দিকেই নিয়ে যাচ্ছে। মানে সেনাবাহিনী ইমরান আর কাদরির এ বিক্ষোভের মধ্য দিয়ে মারাত্মকভাবে উল্টো চাপে ফেলবে নওয়াজকে। এতে যা আর্মির নগদ ফায়দা হবে, তা হল, পাক সেনাবাহিনীর প্রতিষ্ঠিত কাঠামো ও সিস্টেমের দাসত্ব বরণ করে নিতে বাধ্য হবে নওয়াজ সরকার। পরিস্থিতি এমন জায়গায় যাচ্ছে যেখানে আর্মি সরাসরি ক্ষমতাগ্রহণের দিকে যে যাচ্ছে, তা নিয়ে ইমরান, কাদরি বা সরকার কেউই মাথায় নেয়নি। অথচ ইসলামাবাদ ও লাহোরে ধারাবাহিকভাবে ভুল নিয়ন্ত্রণ ও ভুল রাজনৈতিক হিসাব-নিকাশ করে যাচ্ছে সরকার ও তার প্রশাসন। 

ইসলামাবাদ ও লাহোর এই দুই শহর যুগপৎভাবে ইমরান ও কাদরির মারাত্মক ‍ও নিয়মিত অবস্থান হয়ে উঠেছে। তাদের এই বিক্ষোভময় অবস্থান রাষ্ট্রের পরিস্থিতি ও প্রক্রিয়াকে এখন এমন জায়গায় নিয়ে গেছে, যেখানে নওয়াজ ও তার অনুগত মন্ত্রীঅমাত্যদের ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য সম্মানজনক যেকোন পথই যেন অসম্ভব হয়ে উঠছে।     
‌
এর মানে, যখন‍ মূল হোতাদের ক্ষমতা ভেঙে পড়ছে তখন এই বিক্ষোভকারী নেতারা মনে করছেন, তারা তাদের প্রতিপক্ষকে পরাস্ত করতে পেরেছে। অথবা মারাত্মকভাবে ভোগাইতে পেরেছে। তাদের রাজনীতির ক্ষতি এতে হয়ত পুষিয়ে নেয়া যাবে না। এমনকি এই রক্তহীন লড়াই থেকেও তাদের কাউকে বের হয়ে আসতে হবে না। কিন্তু এ লড়াইয়ের আসল বিজয়ী হল বিড়াল—মানে পাক আর্মি। বিড়াল বেশে এই আর্মি পাকিস্তানের রাজনৈতিক শ্রেণীকে বানরে পরিণত করেছে। তবে বানরমার্কা রাজনৈতিক শ্রেণী ক্ষমতার জন্য লড়াই করলেও শেষ পর্যন্ত ক্ষমতার ফল কেড়ে নিচ্ছে সেনাবাহিনীই। মোটকথা, পাকিস্তান বিশ্বে 
একমাত্র বিরল ঘটনা, যেখানে আদালত পর্যন্ত সামরিক অভ্যুত্থানকে, মানে অবৈধ সেনা অভ্যুত্থানকে বিপ্লব ঘোষণা দিয়ে বৈধতা দিয়ে যাচ্ছে।          

এটা খুবই পরিষ্কার যে, ইমরান খান কিংবা তাহিরুল কাদরি তারা নিজেরা যে দাবি তুলেছেন সেগুলো কোন যৌক্তিক প্রক্রিয়ায় তুলেছেন তা নিয়ে তারা মোটেও ভাবেননি। এমনকি কেউ তাদের চিন্তা-ভাবনার কাজটাও করে দিচ্ছে কিনা সেটা নিয়েও অবাক হতে হয়। তারা যে দাবি তুলছেন, এর দ্বান্দ্বিক প্রক্রিয়াটা হল, নওয়াজ যদি বহাল তবিয়তে থাকেন (যদিও বর্তমানে এটা খুবই অসম্ভব), তবে সেক্ষেত্রে তাদের জন্য একমাত্র যে পথটি খোলা থাকে সেটা হল, সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতা দখল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, তারা দুদলই যেকোনো সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে সুনিশ্চিতভাবে অবস্থান নিয়েছে। অথচ এমন একটা পরিস্থিতিতে এ ‍দুটি দল তাদের আন্দোলন ও তৎপরতায় এমন কিছু জিনিস ঢুকিয়ে দিচ্ছেন, এমন কিছু সুযোগ তৈরি করে দিচ্ছেন যেখানে রাজনৈতিক বাধা একমাত্র এ ধরনের সামরিক হস্তক্ষেপের মাধ্যমেই ভাঙ্গা সম্ভব। অন্য কোনো উপায়ে নয়।         
এ পরিস্থিতিতে নওয়াজ শরিফ তার দিক থেকে সুনির্দিষ্ট না হলেও উল্লেখযোগ্য মনোভাব দেখিয়েছেন। এমনকী ইমরান খান ও কাদরির এসব অবৈধ এবং অযৌক্তিক দাবির ব্যাপারেও তিনি যথেষ্ট ছাড় দেয়ার মানসিকতা দেখিয়েছেন। এতো কিছুর পর খুব দ্রুত হোক আর দেরিতে হোক, নওয়াজ তার জায়গাটা ঠিকই তৈরি করে নেবেন। 

ইতিমধ্যে নওয়াজকে জানানোর জন্য তার কয়েকজন উপদেষ্টাকে বলে দেওয়া হয়েছে যে, অস্থিশীলতা সৃষ্টিকারীদের দাবিগুলোর সাথে কোনো ধরনের আপোষ রফা করলে রাষ্ট্রের স্থায়ী ক্ষতি হবে। এমনকি আন্দোলনকারীদের এসব দাবির সাথে আপোষ করার মানেই হল, রাষ্ট্রের জাতীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ সব ইস্যুর ক্ষেত্রে অনির্ধারিত বা অদৃশ্য একজন উত্তরসূরীর কাছে ক্ষমতা দিয়ে দেওয়া। এখন কথা হল, যদি এই আপোষের ঘটনা ঘটে, তাহলে শরিফের ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হল, তিনি হয়ে যাবেন নামেমাত্র একজন প্রধানমন্ত্রী। মানে প্রধানমন্ত্রী পদে থাকবেন বটে, তবে বড়জোর তার হাতে শুধু মহানগরীর মিউনিসি্প্যালিটির ক্ষমতাটুকু থাকতে পারে। এই হল একটি শাসকদলের সংকট। অর্থাৎ খুব সুনির্দিষ্টভাবে অল্পকথায় এর মানে হল, নওয়াজ শরিফকে যদি ক্ষমতায় থাকতে হয় তবে পাক আর্মি যেভাবে চায় সেভাবেই তাকে ক্ষমতায় থাকতে হবে। 

তার মানে এতদিন পর‌্যন্ত পাকিস্তান আর্মি নওয়াজ শরিফকে সুন্দর এবং যথাযথভাবেই ক্ষমতায় টিকিয়ে রাখছিল। এখন এই পরিস্থিতিতে একথা আরো পরিষ্কার হয়ে গেল যে, শরিফ যদি সেনাবাহিনীর অানুগত্য গ্রহণ করে, তবেই তিনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন। না হয় সম্ভব না। তবে চলমান রাজনৈতিক সংকট থামিয়ে দেয়ার বা আর বাড়তে না দেয়ার ব্যাপারে সেনাবাহিনীর কোনো পরিকল্পনা আছে কিনা এখন পর‌্যন্ত তা পরিষ্কার না। অতএব যখন সবকিছুর গোড়ার ইস্যুই হল সেনাবাহিনী, তাহলে কি ইমরান খান সেনাবাহিনীর ডিক্টেট মেনে নেবে? খান যে আন্দোলন চালিয়েছে তাতে করে যখন সেনাবাহিনীর হাত কি সেটা পরিষ্কার হয়ে ওঠল তখন খানের জন্য কী পরিণতি হবে—যেটা পেয়ে খান তার সমর্থকদের কাছে মুখ দেখাতে পারবে? ইতিমধ্যে তো তিনি তার সমর্থকদেরকে একটি অস্থিতিশীল পর‌্যায়ে নিয়ে আসতে তাদের মাঝে যথেষ্ট আবেগ-উত্তেজনা ছড়িয়েছেন। বিশেষত নির্বাচনী সংস্কারের দাবি ছাড়া ইমরানের আর এমন কি আছে যেটা শরিফের কাছে গ্রহণযোগ্য হবে? এরপরও যদি ইমরান পিছু হটতে অস্বীকার করে, তবে কি আর্মি প্রধানমন্ত্রীত্ব থেকে নওয়াজ শরিফকে সরিয়ে দেবে? 

এখন যদি এই রাজনীতির নাট্যমঞ্চে উল্টা খান আর কাদরিকে সাইজ করা হয়, তবে সেক্ষেত্রে আর্মির জন্য এটি হবে শরিফকে চাপে রাখার একটি শক্তিশালী অস্ত্র হাতছাড়া করা। যেটা করাটা আর্মির জন্য ভাল কিছু হবে না, বরং প্রতিকূল কিছু হয়ে যেতে পারে।        

অপরদিকে শরিফকে ক্ষমতাচ্যুত করলেও সমস্যার কোনো সমাধান হবে না। কারণ নব্বইয়ের অস্থিতিশীল রাজনৈতিক প্রবণতার মধ্যেই এই সমস্যার বীজ নিহিত। যেটা এখনো চলমান। এমনকি শরিফ যদি পাতানো এই টোপও গিলে ফেলেন, সেইসাথে এই মুহূর্তে ইমরান খানও পিছু হটেন তবু এই সরকার তার বাকি মেয়াদ পর‌্যন্ত এ সমস্যার মধ্যেই থাকবে। তবে এতে করে এই সরকার তার উচ্চাভিলাষী অর্থনৈতিক কর্মসূচির গতিপথ থেকে কিছুটা সরে যেতে পারে। 

গুরুত্বপূর্ণ ব্যাপার হল, রাজনীতির খেলাখেলির এই পর্ব যদি একটি ড্রয়ের মধ্য দিয়ে এখন শেষ হয়ে যায়, তবে এটি পরবর্তী পর্বের মঞ্চ গড়ে তুলেই শেষ হবে—যেখানে সিভিল আর সেনাবাহিনী মারাত্মকভাবে মুখোমুখি হবে। সিভিল বনাম মিলিটারির এই লড়াই শুরু হতে বেশি দেরি নাই। এর মানে, পাকিস্তানের পথে পথে গণতন্ত্রকে বাঁচানোর জন্য চূড়ান্তরকম যে ত্রাহী ত্রাহী প্রার্থনা চলছে, তার মৃত্যুর জন্য এখন শুধু শোকগাথা গাওয়া জরুরি।

*লেখাটি ১৮ আগস্ট ভারতের দিল্লি ভিত্তিক আইপিসিএস (ইন্সটিটিউট অব পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ) এর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

বিশ্বের কালো টাকার কি খোঁজ মিলবে? -কিংশুক বন্দ্যোপাধ্যায়

দৃশ্য এক : ১৭৫০ সালের আগস্ট মাসের এক ঝড়ের রাত। উত্তর অতলান্তিকের ছোট্ট নর্মান দ্বীপের তীরে আছড়ে পড়ছে উত্তাল ঢেউ। সঙ্গে প্রবল বৃষ্টি। কিন্তু ওই ঝড়জলের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের নিকটবর্তী ব্রিটিশ ভার্জিন দ্বীপকুঞ্জের ৬০০ একরের এই দ্বীপের দিকে এগিয়ে চলেছে রৌপ্যমুদ্রা বোঝাই কয়েকটা নৌকা। গন্তব্য এই দ্বীপের তীরবর্তী গুহা যেখানে নৌকার রুপো বোঝাই ৫৫ পেটি লুকিয়ে রাখা হবে। স্প্যানিশ জাহাজ নুয়েস্ত্রা সেনোরা দি ওয়াদালুপে থেকে নামানো সেই ধনরাশির পুরোটা আজও উদ্ধার করা যায়নি। জাহাজের ক্যাপ্টেন ওয়েন লয়েডের এই কান্ডের ২৬৪ বছর পরও তাই আজও জনমানবহীন নর্মান দ্বীপ গুপ্তধনের মায়াবী হাতছানি দেয়। হাতছানির কারণ অবশ্য আরও রয়েছে। ঘটনার ১৩০ বছর পরে নর্মান দ্বীপকেই মূলত মাথায় রেখেইে রবার্ট লুই স্টিভেনসন লেখেন তাঁর অমর জলদস্যু-গুপ্তধন-এ্যাডভেঞ্চার কাহিনী ট্রেজার আইল্যান্ড।

দৃশ্য দুই : ২০১৪ সালের ২১ জুলাইয়ের বৃষ্টি ধোয়া এক সকাল। প্যারিসের ধা চকচকে শাতে লা মুয়েতের সদর দফতরে জরুরী বৈঠকে বসেছে ৩৪ দেশের সংগঠন অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন এ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)-র সদস্যরা। ওইসিডিতে সাবেক বেলজিয়াম রাষ্ট্রদূত রজার অকরেন্টের নামাঙ্কিত কক্ষে সেই জরুরী বৈঠকে বসেছে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, সুইজারল্যান্ড, হল্যান্ড, অস্ট্রোলিয়া, নিউজিল্যান্ডের মতো উন্নত বিশ্বের সদস্যরা। বিশ্বের কোনায় কোনায় নামে বেনামে যে সব লক্ষ কোটি ডলার লুকানো আছে তা খুঁজে বের করার জন্য তৈরি করা হচ্ছে স্বয়ংক্রিয় তথ্য আদান প্রদান ব্যবস্থার রূপরেখা।
সময়ের বালুমড়িতে দুই দৃশ্যের ফারাক ২৬৪ বছরের। কিন্তু একই সুতোয় বাঁধা দুটিই। কালো টাকা। অতীতে যা ছিল গুপ্তধন আজকের বিশ্বে তারই পোশাকী নাম কালো টাকা। অতীতের মতো এ কালেও সেই লুক্কায়িত ধনের খোঁজে হন্যে হয়ে খোঁজা চলছে।

ওইসিডির এই প্রয়াসের কাটাছেঁড়া করার আগে দেখে নেয়া যাক কালো টাকা বলতে ঠিক কি বোঝায়? অর্থনীতির সংজ্ঞা অনুসারে, কালো টাকা মূলত দুটি রাস্তায় হতে পারে। প্রথমত, মাদক পাচার, শিশু ও নারী পাচার, সোনা, হীরে ছবি চোরাপাচার, বাঘ, গণ্ডুর, হাতি পাখির চোরাশিকার, চোরাচালান, চুরি, ডাকাতি, প্রতারণা প্রভৃতি বেআইনী উপয়ে রোজগার করে। দ্বিতীয়ত, আইনী পথে রোজগার করেও যদি সেই উপার্জনের জন্য যথাযথ কর না দেয়া হয়। অর্থাৎ কর ফাঁকি দেয়া সম্পদও কালো টাকার আওতায় পড়বে। সোজা কথা হলো কালো টাকা হলো হিসাববহির্ভূত অর্থ।
রাষ্ট্রসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত দফতর ইউনাইটেড নেশন অফিস অন ড্রাগস এ্যান্ড ক্রাইম (ইউনোডিসি)-এর হিসাব মতো প্রতি বছর বিশ্বের মোট উৎপাদনের অর্থমূল্যের ২ থেকে ৫ শতাংশ হয় বেআইনী পথে। আনমানিক হিসাবে যা দাঁড়ায় ৮০ হাজার কোটি ডলার থেকে ২ লাখ কোটি ডলার। পাশাপাশি, সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাঙ্কিং কর্তৃপক্ষ এসএনবি-র দেয়া সাম্প্রতিক তথ্য জানাচ্ছে, ১ লাখ ৬০ হাজার কোটি ডলার সুইজারল্যান্ডের ২৮৩টি ব্যাঙ্কে জমা রয়েছে। এই তালিকায় প্রথম পাঁচটি দেশ হলো ইংল্যান্ড (২৭,৭০০ কোটি সুইস ফ্রাঁ), আমেরিকা (১৯৩০০ কোটি সুইস ফ্রাঁ), ওয়েস্ট ইন্ডিজ ( ১০ হাজার কোটি সুইস ফ্রাঁ), জার্মানি (৫২৪০ কোটি সুইস ফ্রাঁ) এবং ইংল্যান্ড ও ফ্রান্সের মাঝের খাড়ির দ্বীপরাষ্ট্র ওয়ের্নসে (৪৯৬০ কোটি সুইস ফ্রাঁ)মনে রাখা দরকার এটা কেবলমাত্র সুইস ব্যাঙ্কের হিসাব। কিন্তু বেআইনী অর্থ ব্যাঙ্কের এ্যাকাউন্টে রাখার নিরিখে সুইস ব্যাঙ্কগুলোর মৌরসীপাট্টায় এখন ভাগ বসাচ্ছে মোনাকো, কেমেন দীপপুঞ্জ, মরিসাস, সুইজারল্যান্ড, ব্রিটিশ ভার্জিন দীপপুঞ্জ, লুক্সেমবার্গ, লিচেনস্টাইন, আইল অফ ম্যান, গ্রিস প্রভৃতি দেশের ব্যাঙ্কগুলোও। এদের সঠিক হিসাব কিন্তু এখনও অমিল।
একবার বিশ্ব সম্পদের দিকে চোখ বোলালে পরিস্থিতি যে কত গুরুতর তা আরও ভাল করে বোঝা যাবে। ২০১৩ সালের বিশ্বব্যাঙ্কের হিসাব অনুসারে প্রায় ৭৫ লাখ কোটি ডলার হলো বিশ্বের মোট উৎপাদন। দক্ষিণ এশিয়ার হলো ২ লাখ ৩৫ হাজার কোটি ডলার। অর্থাৎ এক বছরে গোটা দক্ষিণ এশিয়া যা উৎপাদন করে, বিশ্বের কালো টাকা তাকেও ছাপিয়ে যাবে।
মোদ্দা কথা, বিশ্বজুড়ে হিসাববহির্ভূত অর্থ একটা সমান্তরাল সাম্রাজ্য চালাচ্ছে শুধু নয়, দিনে দিনে তা আরও ফুলেফেঁপে উঠছে। এমনিতেই অর্থনীতির ওপর কালো টাকার একটা সর্বনাশা প্রভাব পড়েই। উইপোকা ভেতর থেকে খেয়ে কাঠামোর মূল কাঠামোটাকেই ফোঁপড়া করে দেয় আর তার ফলে সেটা অল্প ধাক্কাতেই হুড়মুড় করে ভেঙ্গে পড়ে। 

অথচ বাইরে থেকে এই বিপদের আঁচ পাওয়া যায় না। কালো টাকাও এই উইপোকার কাজ করে। লাগাম ছাড়া মুদ্রাস্ফীতি, দুর্নীতির সুনামি অর্থনীতির মূল কাঠামোটাকেই নড়বড়ে করে দেয়। ফলে যে কোন আর্থিক বিপর্যয় সামাল দেয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলে। বেশি দূর যেতে হবে না। গোটা লাতিন আমেরিকা ও আফ্রিকার বহুদেশ ভুগছে এই রোগে।

বিষয়টা একটু বিশদে বোঝানো যাক। ধরা যাক কোন দেশের আয়ের একটা অংশের ওপর সেই দেশের সরকার কোন কর তো পাচ্ছেই না, উল্টো কর ফাঁকি দেয়া টাকাটার একাংশ বিদেশি কোন ব্যাঙ্কে জমা হচ্ছে। আর যে অংশটা দেশে রয়ে যাচ্ছে সেটা দেশের বাজারে ঘুরপথে ঢুকে পড়ছে।

এতে দেশ তথা বিশ্বঅর্থনীতির দু'ভাবে সর্বনাশ হচ্ছে। প্রথমত, কোন দেশের মুদ্রা বাজারে ঠিক কত পরিমাণ অর্থ আছে সেই মূল হিসাবটাই আর সরকারের হাতে থাকছে না। ফলে কেন্দ্রীয় ব্যাঙ্ক পুরোপুরি মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ কেন্দ্রীয় ব্যাঙ্ক পরিস্থিতি সামাল দেয়ার জন্য যে দাওয়াইই দিক না কেন মুদ্রাবাজারে একাংশ তার আওতার বাইরে থেকেই যাচ্ছে। এতে দীর্ঘমেয়াদী কোন আর্থিক ব্যবস্থা নেয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

দ্বিতীয়ত, বিদেশী ব্যাঙ্কে হিসাববহির্ভূত অর্থ জমা হওয়ায় কোন দেশের বাইরে অনাকাক্সিক্ষত সম্পদ পুঞ্জীভূত হতে শুরু করবে যার সম্বন্ধে সরকারের না থাকবে কোও ধারণা না থাকবে সেই অর্থ কিভাবে ব্যয় হচ্ছে তার উপর কোন রকম নিয়ন্ত্রণ। ফলে ধীরে ধীরে সেই দেশের বাইরে যদি আর্থিক ক্ষমতার অন্য ভরকেন্দ্র গড়ে ওঠে তাহলে আশ্চর্যের কিছু হবে না। এ কথা মনে রাখা অত্যন্ত জরুরী যে, বর্তমান বিশ্বে সন্ত্রাসবাদী সংগঠনগুলো কোন নির্দিষ্ট দেশে আর তাদের তহবিল রাখছে না।

 আল- কায়েদার মতো সংগঠনের নিজস্ব আর্থিক ব্যবস্থাও বিভিন্ন দেশে ছড়িয়ে রেখেছে। ফলে সমূলে বিনাশ করা দুরূহ হয়ে উঠছে।

এ ছাড়া যে অর্থ দেশের ব্যাঙ্কে জমা থাকলে ব্যাঙ্কের আর্থিক ক্ষমতা বাড়ত সেই অর্থ বাইরে থেকে বিদেশী ব্যাঙ্কের শক্তি বাড়াতে সাহায্য করছে। হাস্যকর পরিস্থিতি হতে পারে যদি সরকার তারই দেশের কালো টাকায় বলীয়ান হওয়া বিদেশী ব্যাঙ্কের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হয়। লাতিন ও মধ্য আমেরিকায় এমন ভূরি ভূরি উদাহরণ আছে যেখানে পশ্চিমী ব্যাঙ্কগুলো একদম মহাজনী কায়দায় অনাদায়ী অর্থ আদায় করতে নেমে দেশের সম্পদ গ্রাস করতে দ্বিধা করেনি।

আর এই সবই বিশ্বজুড়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। জুলাই মাসের বৃষ্টিধোয়া সাত সকালে প্যারিসে ওইসিডি-র কর্তাদের তড়িঘড়ি প্রস্তাবিত ব্যবস্থা নিয়েও দীর্ঘ বৈঠক এই কারণেই। কোন দেশের কালো টাকা জমা হচ্ছে, কোন দেশ কতো দুর্নীতিবাজ - এসব কাসুন্দি ঘাঁটার চেয়ে এই বিপদকে সমূলে বিনাশ করা দরকার আর এই কাজে প্রয়োজন সব দেশেরই সহযোগিতা।

 তাই গোপনীয়তার চাদরে মোড়া কোটি কোটি ডলারের খোঁজ পাওয়াটা জরুরী হয়ে দাঁড়িয়েছে। তাই ওইসিডি উঠেপড়ে লেগেছে কালো টাকা খুঁজে বের করতে।

এতদিন পর্যন্ত কোন সন্দেহ হলে এক দেশ অন্য দেশকে অনুরোধ করত তথ্য দেয়ার জন্য। সুইজারল্যান্ডের মতো ব্যাঙ্কীয় গোপনীয়তার ঢাল দেখিয়ে তা এড়িয়েও যেত। 

ওইসিডি আর এইসব ঢাকঢাক গুড়গুড় রাখতে চাইছে না।
কারো ব্যাঙ্ক এ্যাকাউন্টে একটা নির্দিষ্ট সীমার বাইরে লেনদেন হলেই তা প্রস্তাবিত ব্যবস্থার নজরে চলে আসবে আর সেই ব্যাঙ্ক এ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ করা সব এ্যাকাউন্টেরই নাড়ির খবর টেনে বের করা হবে। সাধারণভাবে দেখা যায় এক দেশের হিসাববহির্ভূত অর্থ বেনামে অন্য দেশের ব্যাঙ্কে জমা হচ্ছে বা কোন ব্যবসায়ে সেই টাকা ঢালা হচ্ছে। এই জন্যই অনেক দেশকে এক সঙ্গে এই আধুনিক গুপ্তধন খোঁজার কাজে পাশে পাওয়ার চেষ্টা করছে ৩৪ সদস্য দেশের এই সংগঠন, যাতে না অপরাধী কোনভাবে পালাতে পারে। আমন্ত্রিত দেশ হিসাবে ভারত ইতোমধ্যেই চুক্তিতে সইও করে দিয়েছে। আগামী সেপ্টেম্বরে জি-২০ দেশের অর্থমন্ত্রীরা প্রস্তাবটিতে সম্মতির সিলমোহর দিলেই তা বিশ্বব্যাপী অভিযানে নেমে পড়বে।
কিন্তু কাজটা যত সহজে বলা হলো ব্যাপারটা আদৌ তত সহজ নয়।

প্রথমত, পুরো অনুসন্ধানটা দাঁড়িয়ে থাকবে প্রাথমিক তথ্যের ওপর ভিত্তি করে। বিশ্বের অনেক দেশেই দুর্নীতি এমন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যে প্রাথমিক তথ্যের নির্ভরযোগ্যতাই প্রশ্নাতীত নয়। ফলে ভুল তথ্যের ওপর দাঁড় করানো অনুসন্ধানের ভবিষ্যত যে খুব উজ্জ্বল নয় তা বলাই বাহুল্য।

দ্বিতীয়ত, সন্দেহ করা হচ্ছে ব্যাঙ্কিং ব্যবস্থাকে পাশ কাটিয়ে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদীরা হাওয়ালা পদ্ধতিতে অর্থ আদানপ্রদান করে। বিভিন্ন দেশে হাওয়ালার বিভিন্ন নাম। যেমন ভারতে বলা হয় হুন্ডি, চীনে এর নাম ফেই-চিয়েন, হংকং এ হুই কুয়ান, ফিলিপিন্সে পাদালা, থাইল্যান্ডে ফেই কোয়ান। দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব আফ্রিকার সোমালিয়া, পশ্চিম আফ্রিকার মালি, পশ্চিম ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হাওয়ালার রমরমা। ফলে মুদ্রাবাজারের একটা ভাল অংশেরই যে কোন তথ্যই মিলবে না তা বলাই বাহুল্য।

তৃতীয়ত, এই হিসাববহির্ভূত অর্থের মালিকরা প্রকৃত অর্থেই যথেস্ট শক্তিশালী এবং খোঁজখবর নেয়া শুরু হলে তারা যে হাত পা গুটিয়ে বসে থাকবে না তা জানার জন্য শার্লক হোমস হওয়ার দরকার নেই। বিশ্বের বহু দেশেই রাষ্ট্রযন্ত্র তাদের আজ্ঞাবহ এবং প্রয়োজনে তারা সেটা ব্যবহার করতে যে বিন্দুমাত্র দ্বিধা করবে না তা দিনের আলোর মতো স্পষ্ট।
চতুর্থত, আন্তর্জাতিক ক্ষেত্রে কালো টাকার রমরমা খুঁজতে নামছে ওইসিডি। কিন্তু বিশ্বের বহু প্রান্তে স্থানীয় সংগঠিত অপরাধ চক্র কোন মাপকাঠিতেই কম নয়। 

বরং বহু ক্ষেত্রে তারা প্রথমে স্থানীয়ভাবে বলীয়ান আন্তর্জাতিক আঙিনায় পা রাখছে।

পঞ্চমত, ওইসিডির এই নজরদারি ব্যবস্থা ধরেই নিয়েছে বিশ্বের সব দেশের অর্থনৈতিক ব্যবস্থা এক অভিন্ন ধাঁচে রয়েছে। তা কিন্তু আদৌ নয়। এখনও বিশ্বের ৭০০ কোটি মানুষের একটা বড় অংশ ব্যাঙ্কিং ব্যবস্থার বাইরে রয়ে গেছে। ফলে কালো টাকা খুঁজতে সংশ্লিষ্ট দেশের আর্থিক ব্যবস্থার নিরিখেই তা করতে হবে।

ষষ্ঠত, ধরে নেয়া যাক ওইসিডি তার রিপোর্ট তৈরি করল। কিন্তু রিপোর্ট অনুসারে কাজ হবে কি না সেটা কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না। রাজনৈতিক হিসাব মেটানোর হাতিয়ারও যে হবে না তাও নিশ্চিত করে বলা যায় কি?

এত সব বাধার কাসুন্দি ঘেঁটেও বিশ্ব কিন্তু অধীর আগ্রহে ওইসিডির এই তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে থাকবে।
গুপ্তধন কি সত্যিই মিলবে?

লেখক : ভারতীয় সিনিয়র সাংবাদিক
১৯ আগষ্ট দৈনিক জনকন্ঠে প্রকাশিত

Saturday, August 16, 2014

সরস আড্ডার মধ্যমণি চিরজীবি ওবায়দুল গনি চন্দন –শরতের প্রথম দিনেই বিদায় নিলেন -সুমি খান

এই শরতের প্রথম দিনেই বিদায় নিলেন ওবায়দুল গনি চন্দন ।   একালের ছড়া সাহিত্যের তরুণ সেনা ওবায়দুল গনি চন্দন  ছড়া সাহিত্যে দোর্দন্ড প্রতাপে রাজত্ব করার পাশাপাশি  ক্রাইমরিপোটিং ও করতেন । একুশে টেলিভিশনে ও এ্যাসাইনমেন্ট নিয়ে ক্রাইমরিপোর্টিং আর আদালত পাড়ায় আমার ব্যস্ত পদচারণা ।   টেলিভিশনে  অনেক সময়ে  ক্রাইম রিপোর্টিং আর আদালত একসাথে এ্যাসাইনমেন্ট থাকে । সেই নিয়মে ২০০৭ থেকে ২০১০ একুশে টেলিভিশন থেকে আমি ক্রাইম রিপোটিং , সিএমএম কোর্ট, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, উচ্চ আদালত, কারাগারে একাধারে এ্যাসাইনমেন্ট করেছি। 
এমন নিরস জায়গায় এক বিরল বিনোদন ছিল ওবায়দুল গণি চন্দন।  তিনি তখন বাংলাভিশনে কাজ করতেন। 
আমার এমনিতেই হাসির বাতিক আছে। যেদিন এ্যাসাইনমেন্টে চন্দন ভাই থাকতেন-অন্যান্য রিপোর্টার দের সব ক্লান্তি আর অবসাদ কেটে যেতো এক লহমায়। 

 চন্দন ভাই অনর্গল সরস গল্প বলে  যেতে পারতেন। আকাশ থেকে শব্দ নিয়ে যেন গল্প বানাতেন । এ এক অনন্য গুণ।  ওবায়দুল গণি চন্দনের সরস  ভঙ্গিও অনায়াস  গল্পে রামগড়–রের ছানাও অট্টহাসিতে ফেটে পড়তে বাধ্য। চন্দন ভাইয়ের গল্পের  অনেক মজার কিছু স্মৃতি আছে। যা মনে করে বারবার হাসি পায়। এরকম একটা গল্প এখানে তুলে ধরছি, যাতে চন্দন ভাইকে যারা দেখেননি, তারা তার  সম্পর্কে কিছুটা ধারণা করতে পারবেন। 

একদিন এনটিভি থেকে রাজু এসেছিলো সিএমএম কোর্টে। ট্রাফিক জ্যামের কারণে আমরা একটু আগেই রওনা দিতাম।  তখনো মামলা আদালতে উঠেনি। চন্দন ভাই , আমরা সবাই বটতলায় দাঁড়ানো। চন্দন ভাই হঠাৎ রাজুর দিকে তাকিয়ে এনটিভির দিদারের কথা জানতে চাইলেন। বললেন, “ আচ্ছা , দিদার কেমন আছে?“  আমরা সবাই একটু চমকে গেলাম। দিদারের অসুস্থতার কথা তো শুনিনি, হঠাৎ কী হলো তার? রাজু বেশ স্বল্পভাষী। চন্দন ভাইয়ের কথার জবাবে বললো, “ হ্যাঁ, ভালো আছে। “   “ভালো আছে? যাক॥” বলে একটু নিশ্চিন্ত ভাব দেখিয়ে চন্দন ভাই বটতলার নিচের গোল চত্বরে পায়ের উপর পা তুলে আয়েশ করে বসলেন।  চানাচুর মুড়ি ভাজা নিলেন হাতে। খুব সিরিয়াস ভং্গি কওে আমাদের দিকে তাকিয়ে বললেন,” দিদারের কিডনীতে পাথর হইছিলো। সেই পাথ্থর বেইচ্চা দিদারে তিনটা বিল্ডিং বানাইছে। “  আমি তো এ কথা শুনে  বেকুব বনে তাকিয়ে রইলাম- ভাবছিলাম,  কী বলে এসব চন্দন ভাই??   অন্যেরা হো হো করে হেসে উঠলো।  এর পর আমার দিকে তাকিয়ে বললেন, “ আরে , সুমি আপা, এই গল্প যে কতোজনরে কইছি, আমি । অনেকে বিশ্বাস ও করছে।... “ এবার আমি হা হা  করে হেসে উঠলাম।  গন্ডার  আর কাকে বলে! এভাবে সেদিন এ্যাসাইনমেন্টের ফাঁকে ফাঁকে  বিকেল পর্যন্ত মাতিয়ে রাখলেন চন্দন ভাই । এনটিভির সিনিয়র রিপোর্টার দিদার চোধুরী বেশ ভদ্র, বিনয়ী এবং মৃদুভাষী। আমাদের মতোই ক্রাইম আর আদালত পাড়ায় তার নিয়মিত পদচারণা ছিল।  চন্দন ভাইয়ের সেদিনের গল্পের কয়েকদিন পর  সিএমএম কোর্টেই এনটিভির দিদারের সাথে দেখা।সেদিন তার ও এ্যাসাইনমেন্ট ছিল। আমি তাকে এ গল্প বলতে যেতেই হো হো কওে হেসে উঠলো দিদার। বলে উঠলো, “ ও, আমার কিডনী বেচার গল্প?” আমি অবাক হলাম, এই গল্প সত্যিই চন্দন ভাই অনেক জায়গায় বলেছেন এবং দিদারেরও জানা। দিদার বললো , “ আমি শুনেছি চন্দন ভাই এই গল্প করেছেন।“ অন্যান্য রিপোর্টার দের মধ্যে চ্যানেল আই য়ের পরাগ আজিম সহ আরো কারা যেন ছিলেন। এবার আরেক প্রস্থ হাসির ঢেউ উঠলো সবার মধ্যে। 
 আরেক দিনের কথা মনে পড়ছে খুব। দেশাল  মুক্তিযুদ্ধের সময়ের পত্রিকা  দিয়ে প্রথম যেবার ফতুয়া বানায়, আমি খুব শখ করে  কিনেছলিাম।  সাদাকালো সেই ফতুয়া পরে এ্যাসাইনমেন্ট করতে যাই একদিন। 
সেদিন সিএমএম কোর্টে চন্দন ভাই , দিদার দু’জনেই সম্ভবত ছিলেন। যথারীতি আড্ডায় গল্পে সবাইকে মাতিয়ে রেখেছেন চন্দন ভাই। আমি , আরো কয়েকজন রিপোর্টার একটু দূরে দাঁড়িয়ে  চন্দন ভাইয়ের রসালো গল্প শুনছিলাম। উনি হঠাৎ স্বভাবসুলভ ভং্গিতে হাত নেড়ে নেড়ে বলে উঠলেন, “ আইচ্ছা, দিদার , সবাই তো পত্রিকা পড়েন। পড়েন না?” সবাই হ্যাঁ সূচক মাথা নাড়লেন। চন্দন ভাই বলে উঠলেন, “ আইচ্ছা, সুমি আপাওে দেখছেন আপনারা আইজকা? গুমি আপা পুরা পত্রিকাটা গায়ে পইড়া চইলা আসছে!” এবার তো হাসির হুল্লোড় । এখানেই শেষ হলো না। আবার বললেন, “ আইচ্ছা পরাগ, আপনার সঙ্গে আমার ১শ’ টাকার বাজি- যদি আপনে সুমি আপার গায়ের পত্রিকা টা পড়তে পারেন. . . . .” 
সেদিন ও সবার কাজের ক্লান্তি কেটে গিয়েছিলো চন্দন ভাইয়ের এমন হাস্য রসাত্মক গল্পে!

এই ক্ষণজন্মা  নানান গেিণ গুণী ছিলেন । গান ও গাইতেন বেশ। একটি গানে তিনি বলেছেন- কত দুর তুমি যাবে প্রিয়া/তত দুর যাবো আমি/তোমার পথের বাঁকের শেষে/পাখিদের কানাকানি হবে/জানি পাখিদের কানাকানি।

---ওবায়দুল গনি চন্দন কম্পিউটারে লিখবার  ফন্ট নিয়ে লিখেছেন , ছয় বান্ধবী- 
সুলেখা আমার সবচেয়ে প্রিয়
ভালোবাসি খুব তাকে,
তাইতো দেখি সে অনেক ব্যাপারে
সঙ্গী হয়েই থাকে।

সুশ্রীকে লাগে মোটামুটি ভালো
মেঘনাকে নয় মন্দ,
সুতন্বীর মুখ দেখা ইদানীং
করেই দিয়েছি বন্ধ!

সাবরীনা খুব পপুলার নয়
মাঝে মাঝে দেখা হয়,
চন্দ্রাবতীও নজর কেড়েছে
মনকে করেছে জয়!

বান্ধবী এরা? ধূর বোকা!
নাম
কম্প্যুটারের ফন্টের,
বুদ্ধিমানের দ্বিতীয় লাইনে
পেয়েছে হয়তো মন টের!

২০০৮ সালে যেদিন তার সাথে আমার অত্যন্ত স্নেহের ছোটবোন রুবিনার বিয়ে হয়, তার পর দিনই এ্যাসাইনমেন্টে রুবিনার সাথে দেখা হয়। রুবিনা আমাকে বলে , চন্দন ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছে। এর পর রুবিনার বাচ্চা হলো। সবই যেন আমাদের সামনেই,  সবই যেন সেদিনের ঘটনা। গত ২৩ জুলাই রাত একটা বাজে  পুত্র রাফীকে নিয়ে  ফেসবুকে  চন্দন ভাই লিখেছেন,  এইটা আমার দুষ্ট একটা  মিষ্টি বাচ্চা , এই বাচ্চাটা আমারেই চুরি করছে। “
নিজের এমন সর্বনাশ করা চরম অন্যায় হয়েছে তার । একবার রুবিনা আর তাদেও মিষ্টি সোনা বাচ্চাটার কথা ভাবলেন না। দেশের এমন মেধাবী সন্তান এমন অকালে সবাইকে ছেড়ে চলে যাবেন-কোন ভাবেই মেনে নেয়া যায় না চন্দন ভাই। 
চন্দন ভাই তার লেখায়  বলেছিলেন, যেখানে পাখিদের কানাকানি হবে, যাবেন সেখানে।  সবকিছু রেখে সবার অলক্ষ্েয নিজেই চলে গেলেন, না ফেরার দেশে। তার কাজ আর লেখার মাঝে রয়ে যাবেন ওবায়দুল গণি চন্দন আর রয়ে যাবেন তার সহকর্মীদেও আড্ডায়!! ওুবিনা আর ছোট্ট রাফীর জন্যে গভীর সমবেদনা। এই শূণ্যতা কোনভাবেই পূরণ হবার নয়! 
  সুমি খান, বিশেষ প্রতিনিধি, দৈনিক জনকন্ঠ 

আজমেরীসহ ১১ আসামি: নয়জন বিদেশে

অভিযোগপত্র অনিশ্চিত: আজমেরীসহ  জড়িত ;৯ জনই এখন বিদেশে

নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় জড়িত হিসেবে আজমেরী ওসমানসহ ১১ আসামির মধ্যে নয়জনই বিদেশে পালিয়ে গেছেন। একজন অন্য মামলায় কারাগারে আছেন। আরেকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনীর হাতে নিহত হয়েছেন। র‌্যাবের তদন্ত দলের সূত্রে এসব তথ্য জানা গেছে।
র‌্যাবের সূত্র আরও বলছে, তদন্ত গুছিয়ে এনে তারা একটি খসড়া অভিযোগপত্রও তৈরি করেছে। তবে কবে নাগাদ অভিযোগপত্রটি চূড়ান্ত করে আদালতে জমা দেওয়া হবে, তা কেউই বলতে পারছে না। মামলার বাদীপক্ষের অভিযোগ, ওসমান পরিবার এই হত্যায় জড়িত থাকায় সরকারের উচ্চপর্যায় থেকে মামলাটির কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে।
গত ৬ মার্চ ত্বকী হত্যার এক বছর পূর্ণ হওয়ার দিনে র‌্যাবের সহকারী মহাপরিচালক (এডিজি) জিয়াউল আহসান বলেছিলেন, শিগগিরই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। অবশ্য এরপর সাড়ে চার মাস পার হলেও অভিযোগপত্র দেওয়া হয়নি।
র‌্যাবের সূত্র জানায়, তদন্তে প্রধান সন্দেহভাজন হিসেবে ওসমান পরিবারের সদস্য আজমেরী ওসমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। আজমেরীর বাবা প্রয়াত সাংসদ নাসিম ওসমান। আর তার দুই চাচা হলেন বর্তমান সাংসদ শামীম ওসমান ও সেলিম ওসমান।
তদন্তে পাওয়া তথ্যমতে, ত্বকী হত্যায় অংশ নেওয়া বাকি ১০ জন হলেন রাজীব, কালাম শিকদার, মামুন, অপু, কাজল, শিপন, জামশেদ হোসেন, ইউসুফ হোসেন ওরফে লিটন, সুলতান শওকত ওরফে ভ্রমর ও তায়েবউদ্দিন ওরফে জ্যাকি। র‌্যাব ও পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এদের মধ্যে মাদক মামলায় লিটন কারাগারে আছেন। আর কালাম শিকদার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছিলেন। র‌্যাবের সূত্র জানিয়েছে, তিনি নিহত হয়েছেন এবং তাঁর লাশ গুম করা হয়েছে।
মামলার প্রধান আসামি আজমেরী ওসমান এখন কলকাতায় আছেন। এই হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া একমাত্র আসামি সুলতান শওকত আছেন দুবাইয়ে। বাকি সাতজন বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের বিভিন্ন রাজ্যে পালিয়ে আছেন বলে র‌্যাব ও পুলিশ জানতে পেরেছে।
অভিযুক্ত ১১ জনের মধ্যে প্রথম আলো ছয়জনের পরিবারের সদস্য ও দুজনের ঘনিষ্ঠজনের সঙ্গে কথা বলেছে। এর মধ্যে সাতজনের পরিবার ও ঘনিষ্ঠজনেরা তাঁদের বিদেশে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে র‌্যাবের মহাপরিচালক মোকলেছুর রহমান বলেন, মামলার তদন্তে র‌্যাব অনেকটাই এগিয়েছে। কিছু কাজ বাকি আছে। সেগুলো শেষ করে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে। তিনি বলেন, ‘এটা ঠিক, কিছু সম্ভাব্য আসামি দেশের বাইরে পালিয়ে আছেন। অভিযোগপত্র দেওয়ার পর তাঁদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে।’
তবে পলাতকদের মধ্যে কালাম, শিপন, জামশেদ, লিটন, সুলতান শওকত ওরফে ভ্রমর ও তায়েবউদ্দিন ওরফে জ্যাকি বিভিন্ন সময়ে পুলিশের হাতে আটক বা গ্রেপ্তার হয়েছিলেন। এদের মধ্যে শিপন ও জামশেদকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে। ভ্রমর ও ও জ্যাকি আদালত থেকে জামিন নিয়ে গোপনে দেশ ত্যাগ করেছেন। এর মধ্যে ভ্রমর গত মার্চে এবং জ্যাকি গত জুনে জামিন পান। র‌্যাব সূত্রে এসব তথ্য পাওয়া যায়।
মামলার প্রধান আসামি আজমেরী গত ১ মে নারায়ণগঞ্জে এসেছিলেন। ওই দিন তিনি বাবা নাসিম ওসমানের জানাজায় ও দাফনে অংশ নেন। এরপর আবারও তিনি কলকাতায় পালিয়ে যান বলে তদন্তসংশ্লিষ্টরা নিশ্চিত হয়েছেন। হত্যার পর কিংবা বাবার মৃত্যুর পর কলকাতা থেকে দেশে ঢুকলেও তাঁকে গ্রেপ্তারে পুলিশ বা র‌্যাব কোনো উদ্যোগই নেয়নি।
র‌্যাবের তদন্ত নথিতে বলা হয়েছে, হত্যায় অভিযুক্ত ইউসুফ হোসেন সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং আজমেরীর ঘনিষ্ঠজন। সুলতান শওকত নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সভানেত্রীর ছেলে। অপরাধজগতে আজমেরীর ডান হাত বলে পরিচিত তিনি। অভিযুক্ত তায়েবউদ্দিনের পরিবারের সঙ্গে ওসমান পরিবারের রয়েছে পুরোনো সম্পর্ক। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসেরও অভিযোগ আছে। অভিযুক্ত কালাম শিকদার আজমেরী ওসমানের অন্যতম ঘনিষ্ঠজন ও চাঁদাবাজ। আরেক অভিযুক্ত মামুন আজমেরী ওসমানের খালাতো বোনের জামাই। কাজলকে চাঁদাবাজ ও আজমেরীর অন্যতম ঘনিষ্ঠজন বলে বর্ণনা করা হয়েছে নথিতে। তাঁর ভাই স্থানীয় যুবলীগের একজন নেতা। অভিযুক্ত অপু আজমেরীর তথ্যদাতা। রাজীব ও শিপন আজমেরীর বেতনভুক্ত ক্যাডার। অভিযুক্ত জামশেদ আজমেরীর গাড়িচালক।
এই হত্যাকাণ্ডে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের জড়িত থাকার অভিযোগ উঠলেও র‌্যাব দাবি করেছে, তারা তাঁর সম্পৃক্ততা পায়নি। অয়নের দুই সহযোগী সালেহ রহমান ওরফে সীমান্ত ও রিফাত বিন ওসমান বিষয়েও র‌্যাব একই কথা বলেছে। এই দুজন গ্রেপ্তারও হয়েছিলেন। এর মধ্যে সীমান্ত এখনো কারাগারে আছেন।
মামলার তদন্তের সঙ্গে যুক্ত র‌্যাবের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ত্বকীকে যারা হত্যা করেছে, তাদের এখন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো খুবই কঠিন হবে। কেননা, মূল আসামিদের কেউই দেশে নেই। বিদেশ থেকে আসামিদের ফিরিয়ে এনে বিচার করা অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রায় অসম্ভব।
মামলার বাদী ত্বকীর বাবা রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, তদন্তকারী সংস্থা খুনিদের চিহ্নিত করেছে। অভিযোগপত্র দেওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন ছিল। কিন্তু এখন মনে হচ্ছে, হত্যায় ওসমান পরিবারের সদস্য আজমেরী ওসমান জড়িত থাকায় বিচার পাওয়াটা অনিশ্চিত হয়ে গেছে। তিনি বলেন, ‘আমি জানি, একমাত্র প্রধানমন্ত্রী চাইলেই এই মামলার অভিযোগপত্র দেওয়া সম্ভব হবে। নয়তো কোনো দিনই দেওয়া হবে না।’
মামলার সর্বশেষ অবস্থা জানতে চাইলে র‌্যাবের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযোগপত্র দেওয়ার জন্য র‌্যাবের ওপর উচ্চ আদালত বা অন্য কোনো স্থান থেকে নির্দেশনা এলে অভিযোগপত্র দেওয়া সহজ হবে। তাঁরা অভিযোগপত্র প্রায় প্রস্তুত করে বসে আছেন।
তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, স্পর্শকাতর এই মামলার অভিযোগপত্র শিগগিরই দেওয়ার প্রস্তুতি চলছে। তিনি বলেন, ‘হত্যায় অভিযুক্ত ব্যক্তিরা দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক, তাদের বিচার করা হবে।’
২০১৩ সালের ৬ মার্চ ত্বকীকে নারায়ণগঞ্জে নিজ বাসার কাছ থেকে অপহরণ করা হয়। ৮ মার্চ তার লাশ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীতে। উচ্চ আদালত র‌্যাবকে এই মামলার তদন্তের দায়িত্ব দিয়েছেন।

ছড়াকার-সাংবাদিক ওবায়দুল গনি চন্দন আর নেই

ওবায়দুল গনি চন্দন.--যেখানেই অবস্থান করতেন হতেন সবার মধ্যমনি। এই ক্ষণজন্মা গান গাইতেন বেশ। একটি গানে তিনি বলেছেন- কত দুর তুমি যাবে প্রিয়া/তত দুর যাবো আমি/তোমার পথের বাকের শেষে/পাখিদের কানাকানি হবে
জানি পাখিদের কানাকানি।-তবে তিনি আর গেলেন না হাজার প্রিয়ার অবস্থানের লক্ষ্যে। অলক্ষ‌্যে নিজেই চলে গেলেন, না ফেরার জন্য। বলেছিলেন, যেখানে পাখিদের কানাকানি হবে, যাবেন সেখানে। কিন্তু আজ এমন জায়গায় কেন গেলেন?আপনার বিরহে আজ পাখিরা কানাকানি করছে না, এই বিচ্ছেদে তারা আর্তনাদ করছে!
ছয় বান্ধবী- ---ওবায়দুল গনি চন্দন.
সুলেখা আমার সবচেয়ে প্রিয়
ভালোবাসি খুব তাকে,
তাইতো দেখি সে অনেক ব্যাপারে
সঙ্গী হয়েই থাকে।

সুশ্রীকে লাগে মোটামুটি ভালো
মেঘনাকে নয় মন্দ,
সুতন্বীর মুখ দেখা ইদানীং
করেই দিয়েছি বন্ধ!

সাবরীনা খুব পপুলার নয়
মাঝে মাঝে দেখা হয়,
চন্দ্রাবতীও নজর কেড়েছে
মনকে করেছে জয়!

বান্ধবী এরা? ধূর বোকা!

নাম
কম্প্যুটারের ফন্টের,
বুদ্ধিমানের দ্বিতীয় লাইনে
পেয়েছে হয়তো মন টের!


About Only child Obaidul Gani Chandan Wrote on July 23
Nipa Nipobithi asked -tui ki bachha churi korsis? cheledhora lagtese
July 23 at 11:04pm
ওবায়দুল গনি চন্দন - Hahaha.sobai age tai bolchhe.tar mane tor dristio besh prokhor.eita amar dustu ekta misti bachcha.ei bachchata amarei churi korchhe. July 24 at 12:54am ·

১৫ আগস্ট পঁচাত্তর ভোররাত

Friday, August 15, 2014

একটি অসাধারণ আত্মজীবনী- -ড. মুহম্মদ জাফর ইকবাল


আগস্ট ১৪, ২০১৪

Md. Jafar Iqbal ১.
মাঝে মাঝেই আমার মনে হয় আমাদের কত বড় সৌভাগ্য যে বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধুর মতো একজন মানুষের জন্ম হয়েছিল। ঠিক সেই সময়টিতে দরকার হয়েছিল তখন যদি তাঁর মতো একজন মানুষের জন্ম না হত তাহলে কী হত? তাহলে কি বাঙালিরা নিজের একটা দেশের স্বপ্ন দেখতে পারত? সেই দেশের জন্যে যুদ্ধ করতে পারত? অকাতরে প্রাণ দিতে পারত?
যদি আমরা নিজের একটি দেশ না পেতাম, এখনও পাকিস্তান নামের সেই বিদঘুটে দেশটির অংশ হিসেবে থাকতাম তাহলে আমাদের কী হত, সেই কথা চিন্তা করে আমি আতঙ্কে শিউরে শিউরে উঠি।
এই মানুষটিকে পঁচাত্তরে সপরিবারে হত্যা করা হয়েছিল। পৃথিবীর অনেক দেশেই অনেক মহামানবকে নিজের দেশ কিংবা দেশের মানুষের জন্যে প্রাণ দিতে হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর বিষয়টি ছিল অবিশ্বাস্য। তাঁকে সপরিবারে হত্যা করেই হত্যাকারীরা দাায়িত্ব শেষ করেনি, এই দেশের ইতিহাস থেকে তাঁর চিহ্ন মুছে দেওয়ার জন্যে একুশটি বছর এমন কোনো কাজ নেই যেটি করা হয়নি। যে মানুষটির কারণে আমরা আমাদের দেশটি পেয়েছি সেই দেশের রেডিও টেলিভিশনে কোনোদিন তাঁর নাম পর্যন্ত উচ্চারিত হয়নি।
আমার মনে আছে প্রথমবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আমি আমার স্ত্রীকে বলেছিলাম, “চল আমরা একটা টেলিভিশন কিনে আনি, এখন নিশ্চয়ই বঙ্গবন্ধুকে টেলিভিশনে দেখাবে।” শুধুমাত্র তাঁকে দেখার জন্যে আমরা একটা টেলিভিশন কিনে এনেছিলাম!
যে মানুষটির কারণে আমরা আমাদের দেশটি পেয়েছি সেই দেশের রেডিও টেলিভিশনে কোনোদিন তাঁর নাম পর্যন্ত উচ্চারিত হয়নিযে মানুষটির কারণে আমরা আমাদের দেশটি পেয়েছি সেই দেশের রেডিও টেলিভিশনে কোনোদিন তাঁর নাম পর্যন্ত উচ্চারিত হয়নি- আমরা আমাদের চোখের সামনে বাংলাদেশকে জন্ম নিতে দেখেছি, আমরা এই দেশের ইতিহাসের সাক্ষী, ইতিহাসের অংশ।
আমাদের চোখের সামনে বঙ্গবন্ধু ধীরে ধীরে বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন। শৈশব কৈশোরে তাঁর সবকিছুর গুরুত্ব সবসময় বুঝতে পারিনি, এখন বড় হয়ে যখন পিছনে ফিরে তাকাই কখনও বিস্মিত হই, কখনও রোমাঞ্চিত হই, কখনও হতচকিত হয়ে যাই।
কিন্তু বঙ্গবন্ধুকে একজন মানুষ হিসেবে অনুভব করার অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে ২০১২ সালে, যখন তাঁর নিজের হাতে লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি হাতে পেয়েছি। আমি যখন নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীটি পড়ছিলাম তখন আমার বার বার মনে হয়েছিল, বছরের হিসেবে আমাদের বঙ্গবন্ধু তো নেলসন ম্যান্ডেলা থেকে খুব একটা কম সময় জেলে ছিলেন না, অবদান হিসেবে তাঁর অবদান তো নেলসন ম্যান্ডেলা থেকে কোনো অংশে কম নয়, তাহলে তিনি কেন তাঁর মতো করে নিজের আত্মজীবনী লিখে গেলেন না, আমরা কেন সেটি পড়ে রোমঞ্চিত হবার সুযোগ পেলাম না। তাই শেষ পর্যন্ত যখন বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা আবিষ্কৃত হল, সেটি প্রকাশিত হল আমার আনন্দের সীমা ছিল না।
শিশু-কিশোরেরা যেভাবে রুদ্ধশ্বাসে ডিটেকটিভ বই পড়ে আমি ঠিক সেভাবে রুদ্ধশ্বাসে বঙ্গবন্ধু আত্মজীবনীটি পড়েছি। আমি মনে করি এই বইটি আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বই। যারা দেশকে ভালোবাসে তাদের সবাইকে এই বইটি পড়তে হবে। যারা রাজনীতি করে তাদেরকে এই বই পড়তে হবে। যারা রাজনীতি করতে চায় তাদেরকে এই বই পড়তে হবে। যারা দেশ শাসন করে তাদেরকে এই বই পড়তে হবে। যারা দেশ শাসন করতে চায় তাদেরকেও এই বই পড়তে হবে। এই বইটি পড়লেই শুধুমাত্র একজন মানুষ বুঝতে পারবে কীভাবে একজন মানুষ একটি জাতি হয়ে উঠে, একটি জাতি কীভাবে দেশ হয়ে উঠে।
বইটিতে অসংখ্য বিষয় আছে, যেমন ধরা যাক বাঙালিদের কথা। তিনি বাঙালিদের কীভাবে দেখেছেন? বইয়ের অনেক জায়গায় তাদের কথা লেখা আছে। আমার পছন্দের একটা অংশ যখন তাদেরকে পাকিস্তানিদের সাথে তুলনা করেছেন (পৃষ্ঠা ২১৪)–
‘‘প্রকৃতির সাথে মানুষের মনেরও একটা সম্বন্ধ আছে। বালুর দেশের মানুষের মনও বালুর মত উড়ে বেড়ায়। আর পলিমাটির বাংলার মানুষের মন ঐ রকমই নরম, ঐ রকমই সবুজ। প্রকৃতির অকৃপণ সৌন্দর্যে আমাদের জন্ম, সৌন্দর্যই আমরা ভালবাসি।”
আমি মনে করি এই বইটি আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বই
বাঙালির চরিত্রের নিখুঁত ব্যাখ্যাও করেছেন অন্য জায়গায় (পৃষ্ঠা ৪৭)–
‘‘আমাদের বাঙালির মধ্যে দুইটা দিক আছে। একটা হল আমরা মুসলমান, আর একটা হল আমরা বাঙালি। পরশ্রীকাতরতা এবং বিশ্বসঘাতকতা আমাদের রক্তের মধ্যে রয়েছে। বোধহয় দুনিয়ার কোনো ভাষাতেই এই কথাটা পাওয়া যাবে না, ‘পরশ্রীকাতরতা’। পরের শ্রী দেখে যে কাতর হয়, তাকে ‘পরশ্রীকাতর’ বলে। ঈর্ষা, দ্বেষ সকল ভাষাতেই পাবেন, সকল জাতির মধ্যেই কিছু কিছু আছে, কিন্তু বাঙালিদের মধ্যে আছে পরশ্রীকাতরতা। ভাই ভাইয়ের উন্নতি দেখলে খুশি হয় না। এই জন্যই বাঙালি জাতির সকল রকম গুণ থাকা সত্ত্বেও জীবনভর অন্যের অত্যাচার সহ্য করতে হয়েছে।…. যুগ যুগ ধরে এরা শোষিত হয়েছে নিজের দোষে। নিজেকে এরা চেনে না, আর যতদিন চিনবে না এবং বুঝবে না ততদিন এদর মুক্তি আসবে না।”
আমি মনে করি এই বইটি আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বই
বাঙালিদের নিয়ে এর চাইতে খাঁটি মূল্যায়ন আমার চোখে আর কখনও পড়েনি!
এই বাঙালিদের জন্যে তাঁর বুকে ছিল গভীর ভালোবাসা। নির্বাচনের সময় একবার হেঁটে হেঁটে প্রচারণার কাজ চালাচ্ছেন, তখন এক হতদরিদ্র বৃদ্ধা মহিলার সাথে দেখা। বঙ্গবন্ধুকে দেখার জন্যে কয়েক ঘণ্টা থেকে দাঁড়িয়ে আছেন, তাঁকে ধরে নিজের কুঁড়েঘরে নিয়ে এক বাটি দুধ, একটা পান আর চার আনা পয়সা দিয়েছেন, বলেছেন, “খাও বাবা, আর পয়সা কয়টা তুমি নেও, আমার তো কিছু নেই।”বঙ্গবন্ধু সেই পয়সা না নিয়ে উল্টো তাকে সাহায্য করার চেষ্টা করেছিলেন, লাভ হয়নি। 

সেই হতদরিদ্র মহিলার বাড়ি থেকে বের হবার পর, বঙ্গবন্ধু লিখছেন (পৃষ্ঠা ২৫৬)–
‘‘নীরবে আমার চক্ষু দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়েছিল, যখন তার বাড়ি থেকে বেরিয়ে আসি। সেইদিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, ‘মানুষরে ধোঁকা আমি দিতে পারব না।”আমরা সবাই জানি বঙ্গবন্ধু তাঁর এই প্রতিজ্ঞা কখনও ভঙ্গ করেননি। 

‘অসমাপ্ত আত্মজীবনী’ এই পুরো বইটার একটা বড় অংশ হচ্ছে কীভাবে বঙ্গবন্ধু মুসলিম লীগের গুণ্ডা আর পুলিশের নির্যাতন সহ্য করছেন, জেল খাটছেন, পাকিস্তানের জন্যে আন্দোলন করেছেন। কিন্তু দেশবিভাগের পরপরই খুব দ্রুত মুসলিম লীগের উপর বীতশ্রদ্ধ হয়ে গেছেন। আর এই মুসলিম লীগ সরকার তাঁর উপর নির্যাতন করছে, বিনা বিচারে দিনের পর দিন জেলখানায় আটকে রেখেছে। এক জায়গায় বর্ণনা আছে মাওলানা ভাসানিকে নিয়ে শোভাযাত্রা করছেন, তখন পুলিশ আক্রমণ করেছে।
বঙ্গবন্ধু লিখছেন (পৃষ্ঠা ১৩২)–
“আমার উপর অনেক আঘাত পড়ল। একসময় প্রায় বেহুঁশ হয়ে এক পাশের নদর্মায় পড়ে গেলাম।…. আমার পা দিয়ে খুব রক্ত পড়ছিল। কেউ বলে গুলি লেগেছে, কেউ বলে গ্যাসের ডাইরেক্ট আঘাত, কেউ বলে কেটে গেছে পড়ে যেয়ে।”
তারপর কীভাবে তাঁকে ধরাধরি করে পার্টির অফিসে নিয়ে যাওয়া হল তার বর্ণনা আছে। সেখানে একটু চিকিৎসা করে বেদনায় কষ্ট পাচ্ছিলেন বলে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হল। কিন্তু গভীর রাতে পুলিশ এল তাদের গ্রেপ্তার করতে। মাওলানা ভাসানি খবর দিয়েছিলেন যেন কোনোভাবে গ্রেপ্তার না হন, তাই লিখছেন,
“আমার শরীরে ভীষণ বেদনা, জ্বর উঠেছে, নড়তে পারছি না। কী করি! তবুও উঠতে হল এবং কী করে ভাগব তা ভাবছিলাম।… তিনতলায় আমরা থাকি, পাশেই একটা দোতলা বাড়ি ছিল। তিন তলা থেকে দোতলায় লাফিয়ে পড়তে হবে। দুই দালানের ভিতর ফারাকও আছে। নিচে পড়লে শেষ হয়ে যাব। তবুও লাফ দিয়ে পড়লাম।”
আমরা হলিউডের ছবিতে এরকম দৃশ্য দেখে অবিশ্বাসের হাসি হেসে থাকি। কিন্তু এটা হলিউডের ছবি নয়, বঙ্গবন্ধুর নিজের জীবনের ঘটনা, নিজের হাতে লেখা!
একবার পাকিস্তান থেকে দিল্লি হয়ে বঙ্গবন্ধু পূর্ব বাংলায় ফিরে আসছেন, তিনি জানেন তাকে গ্রেপ্তার করা হবে, তিনিও প্রস্তুত আছেন, তাঁর ভাষায় (পৃষ্ঠা ১৪৫)–
‘‘আমিও প্রস্তুত আছি, তবে ধরা পড়ার পূর্বে একবার বাবা, মা, ভাইবোন, ছেলেমেয়েদের সাথে দেখা করতে চাই।”
কারণ (পৃষ্ঠা ১৪৬)–
‘‘কয়েক মাস পূর্বে আমার বড় ছেলে কামালের জন্ম হয়েছে, ভাল করে দেখতেও পারি নাই ওকে। হাচিনা তো আমাকে পেলে ছাড়তেই চায় না।” (এই বইয়ে শেখ হাসিনাকে বঙ্গবন্ধু সবসময় হাচিনা লিখেছেন)
এরপর পুলিশের চোখে ধূলা দেওয়ার জন্যে ট্রেনে, স্টেশনে কী করেছেন তার চমকপ্রদ বর্ণনা আছে। সবচেয়ে বিচিত্র বর্ণনা হচ্ছে জাহাজে ওঠার অংশটুকু। বঙ্গবন্ধুর ভাষায় (পৃষ্ঠা ১৪৬)–
‘‘সকল যাত্রী নেমে যাওয়ার পরে আমার পাঞ্জাবি খুলে বিছানার মধ্যে শুয়েছিলাম। লুঙ্গি পরা ছিল, লুঙ্গিটা একটু উপরে উঠিয়ে বেঁধে নিলাম। বিছানাটা ঘাড়ে, আর সুটকেসটা হাতে নিয়ে নেমে পড়লাম। কুলিদের মত ছুটতে লাগলাম, জাহাজ ঘাটের দিকে। গোয়েন্দা বিভাগের লোক তো আছেই। চিনতে পারল না।”
বঙ্গবন্ধু গ্রেপ্তার এড়িয়ে শেষ পর্যন্ত বাড়ি পৌঁছাতে পেরেছিলেন। অল্প কিছুদিন স্ত্রী-পুত্র-কন্যার সাথে কাটাতে পেরেছিলেন। যখন যাবার সময় হয়েছে তখন লিখছেন (পৃষ্ঠা ১৬৪)–
‘‘ছেলেমেয়েদের জন্য যেন একটু বেশি মায়া হয়ে উঠেছিল। ওদের ছেড়ে যেতে মন চায় না, তবুও তো যেতে হবে। দেশসেবায় নেমেছি, দয়া-মায়া করে লাভ কী? দেশকে ও দেশের মানুষকে ভালোবাসলে ত্যাগ তো করতেই হবে এবং সে ত্যাগ চরম ত্যাগও হতে পারে।”
বঙ্গবন্ধু যখন এই বাক্যটি লিখেছিলেন তখন কি তিনি জানতেন তাঁর জন্যে একদিন এটি কত বড় একটি সত্য হয়ে দাঁড়াবে!
বঙ্গবন্ধু যখন এই বাক্যটি লিখেছিলেন তখন কি তিনি জানতেন তাঁর জন্যে একদিন এটি কত বড় একটি সত্য হয়ে দাঁড়াবে!
বঙ্গবন্ধু যখন এই বাক্যটি লিখেছিলেন তখন কি তিনি জানতেন তাঁর জন্যে একদিন এটি কত বড় একটি সত্য হয়ে দাঁড়াবে!
জেলখানায় থাকতে থাকতে তাঁর ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, অনেক কষ্টে একবার ছাড়া পেয়ে বাড়ি এসে সকালবেলা বিছানায় বসে স্ত্রীর সাথে গল্প করছেন, তার ছেলেমেয়ে নিচে বসে খেলছে। বঙ্গবন্ধু লিখছেন (পৃষ্ঠা ২০৯)–
‘‘হাচু মাঝে মাঝে খেলা ফেলে আমার কাছে আসে আর ‘আব্বা’, ‘আব্বা’ বলে ডাকে। কামাল চেয়ে থাকে। একসময় কামাল হাচিনাকে বলছে, ‘হাচু আপা, হাচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি।’ ’’
বঙ্গবন্ধু তখন বিছানা থেকে নেমে ছেলেকে কোলে নিয়ে বললেন, “আমি তো তোমারও আব্বা।”
তাঁর ছেলে তাঁকে চেনে না, তাই কাছে আসতে চাইত না। এই প্রথমবার বাবার গলা ধরে পড়ে রইল। লেখক সাহিত্যিকেরা বানিয়ে বানিয়ে কত কী লিখে পাঠকদের মন দুর্বল করে ফেলে, কিন্তু এ রকম সত্যি ঘটনা কি তারা লিখতে পারবে?
ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু জেলে, দুই বছর থেকে বেশি সময় বিনা বিচারে জেলে আটকা পড়ে আছেন, তখন ঠিক করলেন মুক্তির জন্যে আমরণ অনশন করবেন। খবর পেয়ে কর্তৃপক্ষ তাঁকে এবং তাঁর রাজনৈতিক সহকর্মীকে ফরিদপুর জেলে পাঠিয়ে দিয়েছে। অনশন শুরু করার দুইদিনের ভেতর খুব শরীর খারাপ হলে তাঁদের হাসপাতালে পাঠানো হল।
চারদিন পর তাঁদের নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করল। বঙ্গবন্ধুর নাকে ঘা হয়ে গেছে, রক্ত আসে, যন্ত্রণায় ছটফট করেন। যখন বুঝতে পারলেন আর বেশিদিন বাঁচবেন না, গোপনে কয়েক টুকরা কাগজ আনিয়ে বাবা, স্ত্রী এবং তাঁর দুই রাজনৈতিক নেতা সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানিকে চিঠি লিখলেন; কারণ তখন বুঝে গেছেন কয়েকদিন পর আর লেখার শক্তি থাকবে না।
বঙ্গবন্ধু অনশনে কীভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছেন তার বর্ণনা দিয়েছেন। চিঠি চারটি ঠিক জায়গায় পৌছানোর ব্যবস্থা করেছেন। লিখছেন (পৃষ্ঠা ২০৪)–
‘‘আমাদের অবস্থা এমন পর্যায়ে এসেছে যে, যে কোনো মুহূর্তে মৃত্যুর শান্তিছায়ায় চিরদিনের জন্যে স্থান পেতে পারি। সিভিল সার্জন সাহেব দিনের মধ্যে পাঁচ সাতবার আমাদের দেখতে আসেন। ২৫ তারিখ সকালে যখন আমাকে তিনি পরীক্ষা করছিলেন হঠাৎ দেখলাম তার মুখ গম্ভীর হয়ে গেছে। তিনি কোনো কথা না বলে, মুখ কালো করে বেরিয়ে গেলেন। আমি বুঝলাম আমার দিন ফুরিয়ে গেছে।… ডেপুটি জেলর সাহেব বললেন, ‘কাউকে খবর দিতে হবে কি না? আপনার ছেলেমেয়ে ও স্ত্রী কোথায়? আপনার আব্বার কাছে কোনো টেলিগ্রাম করবেন?’ বললাম, ‘দরকার নাই। আর তাদের কষ্ট দিতে চাই না।’ আমি আশা ছেড়ে দিয়েছি, হাত-পা অবশ হয়ে আসছিল।….”
এভাবে আরও দুদিন কেটে গিয়েছে। বঙ্গবন্ধু লিখছেন (পৃষ্ঠা ২০৫)–
“২৭ তারিখ রাত আটটার সময় আমরা দুইজন চুপচাপ শুয়ে আছি। কারও সাথে কথা বলার ইচ্ছাও নাই, শক্তিও নাই। দুইজনই শুয়ে শুয়ে কয়েদির সাহায্যে ওজু করে খোদার কাছে মাপ চেয়ে নিয়েছি।….”
বঙ্গবন্ধু মৃত্যুর জন্যে পুরোপুরি প্রস্তুতি নিয়েছিলেন কিছু শেষ পর্যন্ত অনশনে তাঁকে মৃত্যুবরণ করতে হয়নি, এই জীবন-বাজি ধরা আন্দোলনের কাছে সরকার মাথা নত করে তাদের মুক্তি দিতে বাধ্য হয়েছিল।
পুরো বইটিতে এরকম অসংখ্য ঘটনার বর্ণনা আছে। কীভাবে একেবারে শূন্য থেকে শুরু করে ধীরে ধীরে একটা রাজনৈতিক দল গড়ে তুলেছেন তার নিখুঁত বর্ণনা আছে। ষড়যন্ত্র, সাম্প্রদায়িকতা, বাধা বিপত্তি, ভয়ংকর অর্থকষ্ট, পুলিশের নির্যাতন, বিশ্বাসঘাতকতা সবকিছুকে সামাল দিয়ে কীভাবে একটা রাজনৈতিক দল গড়ে তুলতে হয় সেটি এর চাইতে সুন্দর করে আর কোনো বইয়ে লেখা আছে বলে আমার জানা নেই।
মাঝে মাঝে যে হাস্যরস বা কৌতুক নেই তা নয়। রাতের বেলা নৌকা করে যাচ্ছেন, বঙ্গবন্ধু ঘুমিয়ে আছেন, তখন ডাকাত পড়েছে। এলাকার সবাই বঙ্গবন্ধুকে চেনে, তাঁকে ভালোবাসে, ডাকাতেরা যখন জানতে পারল নৌকায় বঙ্গবন্ধু শুয়ে আছেন তারা ডাকা না করেই মাঝিকে এক ঘা দিয়ে বলল, ‘শালা, আগে বলতে পার নাই শেখ সাহেব নৌকায়’। ঘুম থেকে উঠে ঘটনাটা শুনে বঙ্গবন্ধু বললেন, (পৃষ্ঠা ১২৫)–
‘‘বোধ হয় ডাকাতরা আমাকে ওদের দলের একজন বলে ধরে নিয়েছে!”
আরেকবার জনসভায় মাওলানা ভাসানিকে নিয়ে বক্তৃতা করতে গিয়েছেন, পুলিশ তখন ১৪৪ ধারা জারি করে দিয়েছে, কেউ আর বক্তৃতা করতে পারবে না। বঙ্গবন্ধু তেজস্বী মানুষ, বললেন (পৃষ্ঠা ১২৮)–
“’মানি না ১৪৪ ধারা, আমি বক্তৃতা করব।’ মাওলানা সাহেব দাঁড়িয়ে বললেন– ‘১৪৪ ধারা জারি হয়েছে। আমাদের সভা করতে দেবে না। আমি বক্তৃতা করতে চাই না, তবে আসুন আপনারা মোনাজাত করুন, আল্লাহ আমিন।’ মাওলানা সাহেব মোনাজাত শুরু করলেন। মাইক্রোফোন সামনেই আছে। আধা ঘণ্টা চিৎকার করে মোনাজাত করলেন, কিছুই বাকি রাখলেন না, যা বলার সবই বলে ফেললেন। পুলিশ অফিসার ও সেপাইরা হাত তুলে মোনাজাত করতে লাগল। আধা ঘণ্টা মোনাজাতে পুরা বক্তৃতা করে মাওলানা সাহেব সভা শেষ করলেন। পুলিশ ও মুসলিম লীগওয়ালারা বেওকুফ হয়ে গেল!”
পুরো দৃশ্যটা কল্পনা করে এতদিন পরেও আমরা হেসে কুটি কুটি হই।
৩.
এই অসাধারণ বইটি সম্পর্কে লিখে শেষ করার কোনো সুযোগ নেই। তারপরও আমি বই থেকে নানা বিষয়ে বঙ্গবন্ধুর কিছু কথা তুলে দিই। যেহেতু তিনি আপাদমস্তক রাজনীতিবিদ, তাই তার রাজনীতি নিয়ে কথাগুলো সবচেয়ে সুন্দর। রাজনীতিটা কখনও দলবাজি হিসেবে দেখেননি। লিখেছেন (পৃষ্ঠা ২৩৯)–
‘‘ম্যানিফেস্টো বা পোষণাপত্র না থাকলে রাজনৈতিক প্রতিষ্ঠান চলতে পারে না।”
আমলাতন্ত্র দুই চোখে দেখতে পারতেন না, তাই বলেছেন (পৃষ্ঠা ২৩৫)–
“রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র সফল হতে পারে না।”
আবার একই সাথে অযোগ্য রাজনীতিবিদদের সম্পর্কে এভাবে সতর্ক করেছেন (পৃষ্ঠা ২৭৩)–
‘‘অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতিবিদদের সাথে কোনোদিন একসাথে হয়ে দেশের কোনো কাজে নামতে নেই।”
বামপন্থী রাজনীতি সম্পর্কে বলেছেন, (পৃষ্ঠা ২৩৪)–
‘‘আমি নিজে কমিউনিস্ট নই। তবে সমাজতন্ত্রে বিশ্বাস করি এবং পুঁজিবাদী অর্থনীতিতে বিশ্বাস করি না।”
আমাদের দেশে বামপন্থী রাজনীতি কেন কখনও বেশি সুবিধে করতে পারেনি বঙ্গবন্ধু সেটি অর্ধশত বছরেরও আগে বিশ্লেষণ করেছেন। তাঁর বামপন্থী বন্ধুদের উল্লেখ করে বলেছেন, (পৃষ্ঠা ১০৯)–
‘‘জনসাধারণ চলছে পায়ে হেঁটে, আর আপনারা আদর্শ নিয়ে উড়োজাহাজে চলছেন। জনসাধারণ আপনাদের কথা বুঝতেও পারবে না, আর সাথেও চলবে না। যতটুকু হজম করতে পারে ততটুকু জনসাধারণের কাছে পেশ করা উচিত।”
অতিপ্রগতিবাদীদের সম্পর্কেও তাঁর কথাটা তখনও সত্যি ছিল, এখনও সত্যি! বঙ্গবন্ধু বলেছেন (পৃষ্ঠা ২৪৫)–
‘‘অতি প্রগতিবাদীদের কথা আলাদা। তারা মুখে চায় ঐক্য। কিন্তু দেশের জাতীয় নেতাদের জনগণের সামনে হেয় প্রতিপন্ন করতে এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি যাতে জনগণের আস্থা হারিয়ে ফেলে, চেষ্টা করে সেজন্যে!”
তবে বঙ্গবন্ধুর কাছে রাজনীতির বিষয়টি ছিল খুবই স্পষ্ট, সেটি ছিল একটা মহৎ কাজ। বার বার বলেছেন (পৃষ্ঠা ১২৮)–
“যে কোনো মহৎ কাজ করতে হলে ত্যাগ ও সাধনার প্রয়োজন। যারা জীবনে ত্যাগ করতে প্রস্তুত নয় তারা জীবনে কোনো ভাল কাজ করতে পারে নাই।”
রাজনীতি করে তাঁর জীবনে এক ধরনের পূর্ণতা এসেছিল, কারণ নির্বাচনে মুসলিম লীগকে পুরোপুরি ধরাশায়ী করে লিখছেন (পৃষ্ঠা ২৫৭)–
“আমার ধারণা হয়েছিল মানুষকে ভালবাসালে মানুষও ভালবাসে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন, তবে জনসাধারণ আপনার জন্যে জীবন দিতেও পারে।”
“আমার ধারণা হয়েছিল, মানুষকে ভালবাসালে মানুষও ভালবাসে
“আমার ধারণা হয়েছিল, মানুষকে ভালবাসালে মানুষও ভালবাসে
বঙ্গবন্ধু মানুষের ভালোবাসা পেয়েছিলেন, একবার নয় বার বার।
৪.
এই লেখার শুরুতে আমি বলেছিলাম ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি সবার পড়া উচিত, যারা দেশ চালাচ্ছে তাদেরও। আমার কেন জানি মনে হয় যারা দেশ চালাচ্ছেন তাদের সবাই এই বইটি পড়েননি, কিংবা তার চাইতেও দুঃখের ব্যাপার হয়তো বইটি পড়েছেন কিন্তু বঙ্গবন্ধুর কথাগুলো বিশ্বাস করেননি। আমার এরকম মনে হওয়ার কারণ হচ্ছে এই বইয়ে সবচেয়ে বেশিশীবার যে কথাটি লেখা হয়েছে সেটি হচ্ছে (পৃষ্ঠা ১২৬)–
‘‘শক্তিশালী বিরোধী দল না থাকলে গণতন্ত্র চলতে পারে না।’’
কিংবা (পৃষ্ঠা ১২০)–
‘‘বিরোধী দল সৃষ্টি করতে না পারলে এ দেশে একনায়কত্ব চলবে।’’
শক্তিশালী বিরোধী দল দূরে থাকুক আমরা কি এই দেশে কোনো বিরোধী দল দেখতে পাচ্ছি? দেশে আসলে কোনো বিরোধী দল নেই, একটা গৃহপালিত বিরোধী দল আছে, তাদের থাকা না থাকাতে কিছু আসা যায় না। জামায়াতে ইসলামীর সাথে রাজনীতি করে এবং বঙ্গবন্ধুকে অস্বীকার করে বলে আমি মনে করি এই দেশে বিএনপির রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই।
এখন বাকি আছে সংবাদমাধ্যম। যতই দিন যাচ্ছে আমরা দেখছি সংবাদমাধ্যমকে কেমন জানি গলা টিপে ধরা হচ্ছে। মন্ত্রীরা কারণে অকারণে আজকাল সাংবাদিকদের গালাগাল করেন, ভয়ভীতি দেখান। গণজাগরণ মঞ্জ যখন আওয়ামী লীগের সমালোচনা করল তখন তাদেরকেও দুই টুকরো করে দেওয়া হল। পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে আমি যখন চেঁচামেচি করছিলাম তখন আমাকে নানাভাবে উপদেশ দেওয়া হয়েছিল, আমি যেন সরকারকে বিপদে না ফেলি।
বঙ্গবন্ধু বার বার বলেছেন সরকারকে ঠিক রাখতে হলে একটা শক্তিশালী বিরোধী দল দরকার। আমি এই দেশে তাই একটা বিরোধী দল খুঁজে বেড়াই। মুক্তিযুদ্ধের সপক্ষের একটা বিরোধী দল। সেটি কোথায়?
১১.০৮.১৪
মুহম্মদ জাফর ইকবাল: লেখক ও অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।